বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, এ পরীক্ষায় মোট ২৮ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।
স্পর্শের বাইরে থাকা ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসবে নতুন সেলফোন অ্যাপ্লিকেশন ‘পেয়ার’। প্রযুক্তির এই যুগে ভালোবাসার মানুষটিকে যারা সবসময়ই কাছে পেতে চান, শেয়ার করতে চান ছবি বা ভিডিও, নিভৃতে জানাতে চান ভালোবাসার কথা তাদের জন্যেই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।
পরিবেশ দূষণের প্রমাণ দিলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি গ্লোয়িং জেব্রা ফিস। বিভিন্ন রাসায়নিক পদার্থ পরিবেশের সঙ্গে মিশে প্রাণীজগতের কি ক্ষতি করে তা নিয়ে বিস্তারিত গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়ে জেব্রা মাছটির জন্ম দেন বিজ্ঞানীরা। আর ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলেই উজ্জ্বল সবুজ রঙে জ্বলে শারীরিক ক্ষতির কথা জানান দেয় মাছটির শরীরের বিভিন্ন অংশ। খবর ইসায়েন্সনিউজ-এর।