সুখী
হওয়ার কি সত্যিই কোনো উপায় আছে? নেদারল্যান্ডসের ইরেসমাস বিশ্ববিদ্যালয়ের
এক গবেষণাপত্র বলছে, উপায় আছে। কিন্তু এ পথ চিরচেনা নয়, বরং একটু অচেনা,
একটু অদ্ভুত।
Accounting
হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর
Honours & Masters Result
নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে
রাশিফল জানতে চান?
তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....
Showing posts with label আধ্যাতিক খবর. Show all posts
Showing posts with label আধ্যাতিক খবর. Show all posts
Sunday, June 30, 2013
Thursday, December 22, 2011
মার্কিন নৌবাহিনীতে সমকামী নারীর বিয়ে
একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুই নারী সদস্য। সামরিক বাহিনীতে সমলিঙ্গের বিয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটাই প্রথম বিয়ের ঘটনা।
Monday, November 21, 2011
‘স্যার, কম কইরা হইলেও ১০০ টুকরা করছি’
‘স্যার, ফরিদ আমরার লগে বেইমানি করছে। ডাকাতি ছাইড়া পুলিশের খেদমতদার হইছে। আমরার ক্ষেপের কথা পুলিশকে জানাইয়া দেয়। আমরার লগে থাকব না, ভালা কথা। পুলিশের সোর্স হইলে কেন? তাইজ্জব ব্যাপার, হে আমরারে র্যাব-পুলিশের ডর দেহায়। কাজ না কইরা কাজের ভাগ চায়। কাজ করুম আমরা, হেরে ভাগ দিমু কেন? তার চেয়ে ভালা, হেরে ভাগ কইরা মাছের আদার (খাবার) বানাইয়া ফালামু। তা হইলেই তো ঝামেলা খতম। স্যার, কম কইরা হইলেও ১০০ টুকরা করছি। মেঘনায় ছাড়ামাত্র মাছ ঠুকুর মাইরা খাইতে থাহে।’
Sunday, November 20, 2011
হুমায়ুনের কচ্ছপকাহিনি
হুমায়ূন আহমেদ
প্রায় ১০০ বছর আগে বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামের দৃশ্যচিত্র। আসরের নামাজ শেষ করে মাদ্রাসার একজন হতদরিদ্র শিক্ষক তাঁর বড় দুই পুত্রকে ডেকে পাঠালেন। তাদের বললেন, আমি হতদরিদ্র, নাদান একজন মানুষ। তোমাদের দুজনকে পড়াশোনা করানোর সাধ্য আমার নাই। আমি একজনকে পড়াশোনা করাব। অন্যজন গৃহস্থি (খেতের কাজ) করবে। তোমরা দুই ভাই আলোচনা করে সিদ্ধান্তে আসো, কে পড়াশোনা করবে, আর কে গৃহস্থি করবে। এই নিয়ে যেন পরে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য না হয়। ভাইয়ে ভাইয়ে বিবাদ আল্লাহ পাক অপছন্দ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল আজ ২০ নভেম্বর প্রকাশ করা হয়েছে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
Saturday, July 9, 2011
ধ্বংসের ভবিষ্যদ্বাণী
শাহ্রিয়ার সৌরভ
ধ্বংস হয়ে যাবে পৃথিবী। দিনক্ষণ জানিয়ে ঘোষণা করেছেন তারা। অনেকের মতে, পৃৃথিবীর বুকে নেমে আসবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। আবার কারও কারও মতে, প্রকৃতি নয়, মানুষের নিজের ভুলেই ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত তাদের মুখে ছাই দিয়ে এখনও বহাল তবিয়তে পৃথিবী নামক এই গ্রহটি। ভবিষ্যদ্বাণী ব্যর্থ হলেও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এসব বাণী। এ নিয়ে হলিউডে নির্মিত হয়েছে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র। বর্তমান বিশ্বের পরিস্থিতি, বিজ্ঞানীদের গবেষণা আর নানা দিক ব্যাখ্যা করে পৃথিবী ধ্বংসের আশঙ্কা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে ব্যাপক আলোচিত হলেও ব্যর্থ হয়েছে এমন কিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরা হয়েছে এ রচনায়।
ধ্বংস হয়ে যাবে পৃথিবী। দিনক্ষণ জানিয়ে ঘোষণা করেছেন তারা। অনেকের মতে, পৃৃথিবীর বুকে নেমে আসবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। আবার কারও কারও মতে, প্রকৃতি নয়, মানুষের নিজের ভুলেই ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত তাদের মুখে ছাই দিয়ে এখনও বহাল তবিয়তে পৃথিবী নামক এই গ্রহটি। ভবিষ্যদ্বাণী ব্যর্থ হলেও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এসব বাণী। এ নিয়ে হলিউডে নির্মিত হয়েছে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র। বর্তমান বিশ্বের পরিস্থিতি, বিজ্ঞানীদের গবেষণা আর নানা দিক ব্যাখ্যা করে পৃথিবী ধ্বংসের আশঙ্কা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে ব্যাপক আলোচিত হলেও ব্যর্থ হয়েছে এমন কিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরা হয়েছে এ রচনায়।
Wednesday, April 6, 2011
ডারউইনের কিছু ভবিষ্যদ্বানী
ছবি ১:চার্লস রবার্ট ডারউইন (১২ ফেব্রুয়ারী ১৮০৯ -১৯ এপ্রিল ১৮৮২)
পোট্রেট: ডেনিস এপোসিটো
সুত্র:http://th08.deviantart.net/fs71/PRE/i/2010/241/c/c/charles_darwin_wip_by_dennyshopgirl-d2xkg7h.jpg
আসছে ১৯ এপ্রিল চার্লস ডারউইনের মৃত্যুবার্ষিকী। এই মহান প্রকৃতিবিজ্ঞানীর স্মরণে আমার এই লেখাটি নোভা অনলাইনের প্রধান সম্পাদক পিটার টাইসন এর Darwin's predictions অবলম্বনে লেখা:
তাঁর সময়ের তুলনায় চার্লস ডারউইন অনেক এগিয়ে ছিলেন, শুধুমাত্র এই কথাটা বললে তাঁর প্রতি খুব একটা সুবিচার করা হবে না। বিবর্তনবাদের এই জনকের অনেক অনুমানই ১৮৮২ সালে তার মৃত্যুর অনেক বছর পর এবং কোন কোন ক্ষেত্রে সম্প্রতি, প্রমানিত হয়েছে আর বিজ্ঞানীরা তাঁর ধারনাগুলোর স্বপক্ষে খুজে পেয়েছেন পর্যাপ্ত পরিমান সব স্বাক্ষ্যপ্রমান। বর্তমানে প্রাপ্ত সকল প্রমান - যা সুষ্পষ্টভাবে তার প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন প্রক্রিয়া এবং তাঁর আরো কিছু অনুমানকেই সমর্থন করে - এসেছে বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে, যেমন জীবাশ্মবিদ্যা,ভুতত্ত্ব, জৈবরসায়ন, জীনতত্ত্ব, আনবিক জীববিজ্ঞান এবং অতি সম্প্রতি ইভোলুশনারী ডেভোলপমেন্টাল বায়োলজী বা ‘ইভো ডেভো’। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী কেনেথ মিলার’এর মতে ‘আমরা কোথা থেকে এসেছি এই প্রশ্নের একটি সাধারন উত্তর দেবার জন্য এতোগুলো ক্ষেত্র থেকে আসা প্রমানগুলো যে একটি সিদ্ধান্তে পৌছাতে পারছে, এই বিষয়টাইতো অত্যন্ত শক্তিশালী। আর একারনেই বিবর্তন তত্ত্বের স্বপক্ষে বৈজ্ঞানিক প্রমানের পরিমান অনেক বেশী।’
আধ্যাত্মিকতা ও মানব-মস্তিষ্ক
অনুবাদক: রাতুল পাল
মূল ইংরেজী রচনা: প্রফেসর অসীম দত্তরায়
রবীন্দ্রনাথ ঠাকুর ও আলবার্ট আইনস্টাইন উভয়ই সংগীত ও প্রকৃতির প্রতি অনুরক্ত ছিলেন। বেশ কয়েকবার তাদের মধ্যে সাক্ষাৎ হয়, এবং তারা আপেক্ষিকতা তত্ত্ব সহ আরও অনেক বিষয় নিয়ে নিজেদের ভিতর গভীর আলোচনা করেছিলেন। একবার তাদের আলোচনা মোড় নিয়েছিলো ‘সত্য’,‘সুন্দর’ এবং এ-বিষয় দু’টি মানবচেতনা নিরপেক্ষ কিনা সে-প্রশ্নের দিকে। ‘সত্য’ ও ‘সুন্দর’-কে রবীন্দ্রনাথ যখন মানব চেতনা নিরপেক্ষ হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলেন, আইনস্টাইনের পাল্টা প্রশ্ন ছিলো, “যদি মানুষ কখনো বিলুপ্ত হয়, তাহলে বেলভাদ্রের অ্যাপোলো কি আর সুন্দর রবে না?”। রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন,‘না’। প্রত্যুত্তরে বলেছিলেন আইনস্টাইন,
“সৌন্দর্যের ক্ষেত্রে আপনার ধারণা মেনে নেওয়া যায়, কিন্তু সত্যের ক্ষেত্রে নয়”। আইনস্টাইনের যুক্তি ছিলো – বৈজ্ঞানিক সত্যকে বাস্তবতা-নিরপেক্ষ হিসাবে গ্রহণ করা উচিৎ। তখন রবীন্দ্রনাথ উত্তর দিলেন, “যদি এমন কোন সত্য থাকে, যার সাথে আমাদের চেতনার কোন ইন্দ্রিয়গ্রাহ্য বা যৌক্তিক সম্পর্ক নেই, তাহলে মানুষের কাছে সেই সত্যের কোন অস্তিত্ব থাকাই সম্ভব নয়”। ‘সত্য’ ও ‘সুন্দর’- এর উপর চেতনার ভূমিকা সম্বন্ধে রবীন্দ্রনাথের ধারণা পেতে তাঁর ‘আমি’ কবিতাটির অংশবিশেষ উল্লেখ করা যেতে পারে—
Subscribe to:
Posts (Atom)
