Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Monday, May 7, 2012

প্রশিক্ষণের নামে ২৫ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও!

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মিড্স আইটি ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান হঠাৎ উধাও হয়ে গেছে। কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের নামে প্রতিষ্ঠানটি অন্তত ৫০০ গ্রাহকের কাছ থেকে ২৫ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Thursday, January 12, 2012

৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ



৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Tuesday, January 10, 2012

অতীশ দীপঙ্করে দু’পক্ষের লড়াই

 দখল ও পাল্টা দখল নিয়েই অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে লড়াই হচ্ছে। ঘটেছে হামলার ঘটনাও। এখন ভিসি পদের জন্য লড়াই হচ্ছে দুইপক্ষের মধ্যে। অতীশ দীপঙ্কর ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৪ সালে  রাজধানী গুলশানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সঙ্কট দেখা দেয়।

Sunday, December 25, 2011

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার আটটি বিষয়ের ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে।

Sunday, December 18, 2011

এস.এস.সি পরীক্ষা-২০১২ এর রুটিন

GZØviv mswkøó mK‡ji AeMwZi Rb¨ Rvbv‡bv hv‡”Q, 2012 m‡bi gva¨wgK ¯‹zj mvwU©wd‡KU(Gm.Gm.wm) cixÿv wb‡¤œv³ mgqm~wP Abyhvqx AbywôZ n‡e| we‡kl cÖ‡qvR‡b †evW© KZ…©cÿ G mgqm~wP cwieZ©b Ki‡Z cvi‡eb|

Tuesday, December 6, 2011

ফাজিলে উত্তীর্ণদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ!

* ফাজিল (স্নাতক সমমান) স্তরে ৩০০ নম্বরের কোর্স কম পড়ায় ভর্তির জন্য অযোগ্য 
* ইসলামী বিশ্ববিদ্যালয় বলছে, ফাজিল কোর্স এখন ১৪০০ নম্বরেরই
মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবার বন্ধ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দরজা। চলতি বছর স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের সুযোগ না দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে মাদ্রাসার

Sunday, November 20, 2011

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল আজ ২০ নভেম্বর প্রকাশ করা হয়েছে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Saturday, September 24, 2011

শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার নতুন ভিসা নীতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নতুন ভিসানীতি ঘোষণা করেছে মহাদেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এ নতুন নীতির ঘোষণা দেয়া হয়। ২০১২ সালে দ্বিতীয় সেমিস্টার থেকে এ ঘোষণা কার্যকর হবে। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া গতকাল এ কথা জানায়। 

Friday, August 12, 2011

এসএসসির আগেই আরেক এসএসসি পরীক্ষা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যাচাইয়ের জন্য এবার অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে একযোগে নেওয়া হবে নির্বাচনী পরীক্ষা। ফলে সংশ্লিষ্ট সবাই এ নির্বাচনী পরীক্ষাকে আরেক এসএসসি পরীক্ষা হিসেবেই গণ্য করছে।
আগামী ১০ অক্টোবর সারা দেশে এ পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে প্রায় ১৭ লাখ পরীক্ষার্থী। ২০১২ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে অভিন্ন প্রশ্নে ২১টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে একই সময়ে নির্বাচনী পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে ইংরেজি ও গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে না। ফলে অভিন্ন প্রশ্নপত্রে এ দুটি বিষয়ের পরীক্ষা হবে না। সম্প্রতি আন্তশিক্ষা বোর্ডের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Thursday, August 11, 2011

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখতে ক্লিক করুন এবং বিভাগ নির্ধারণ করে অথবা কলেজ নির্ধারণ করে অথবা সরাসরি আপনার রোল নম্বর দিয়ে জেনে নিন রেজাল্ট।
             রেজাল্ট

Wednesday, July 20, 2011

এইচএসসি পরীক্ষার ফল ২৭ জুলাই

২৭ জুলাই উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম ও এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ২৭ জুলাই ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীও একই তথ্য জানান।

Friday, June 24, 2011

বেসরকারি শিক্ষকেরা টাইম স্কেল পাচ্ছেন, পাবেন প্রভাষকেরাও: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল দেওয়া শুরু হয়েছে। বেসরকারি সব কলেজের প্রভাষকদেরও টাইম স্কেলও দেওয়া হবে। এ বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের হাফিজউদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে অধিবেশন শুরু হয়। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।

৩১তম বিসিএসের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। এতে ১০ হাজার ২১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আর প্রশাসনিক ও তথ্য বিভ্রান্তির কারণে ৬৮ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল পাওয়া যাবে। প্রথম আলোর ওয়েবসাইটেও (www.prothom-alo.com) ফল দেখার ব্যবস্থা করা হয়েছে।

Tuesday, June 14, 2011

শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বিনা মূল্যে

দেশের যেকোনো প্রান্তে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বিনা মূল্যে তৈরি করে দেবে ইউনিমেশন নেটওয়ার্কস। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যথাযথ কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে এ ওয়েবসাইট তৈরি করা হবে। পরে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস লেকচার, হ্যান্ডনোট ও হোমওয়ার্ক অনলাইননির্ভর করার কাজেও সহায়তা করবে তারা।
ই-মেইল: sales_unimationgroup.com|