Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label Computer. Show all posts
Showing posts with label Computer. Show all posts

Wednesday, June 6, 2012

ভালোবাসার মানুষকে কাছে আনবে 'পেয়ার'

স্পর্শের বাইরে থাকা ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসবে নতুন সেলফোন অ্যাপ্লিকেশন ‘পেয়ার’। প্রযুক্তির এই যুগে ভালোবাসার মানুষটিকে যারা সবসময়ই কাছে পেতে চান, শেয়ার করতে চান ছবি বা ভিডিও, নিভৃতে জানাতে চান ভালোবাসার কথা তাদের জন্যেই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

Monday, May 7, 2012

প্রশিক্ষণের নামে ২৫ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও!

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মিড্স আইটি ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান হঠাৎ উধাও হয়ে গেছে। কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের নামে প্রতিষ্ঠানটি অন্তত ৫০০ গ্রাহকের কাছ থেকে ২৫ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Sunday, April 29, 2012

উইন্ডোজ ৮-এর বিস্তারিত জানালো মাইক্রোসফট



সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।

Wednesday, November 30, 2011

ইউনিভার্সাল মোবাই চার্জার!!!

undefined
প্রযুক্তিবিশ্বের আকাশে বাতাসে একটি কথার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সবধরনের মোবাইলের জন্য ইউনিভার্সাল চার্জার করলে মন্দ হয় না, দরকারও সেটা। অবশেষে এই বিষয়টির প্রতিই মনোযোগ দিলেন মোবাইল ইন্ড্রাষ্ট্রিগুলো। সম্প্রতি তারা একটি ইউনির্ভাসাল মোবাইল চার্জার আনার বিষয়ে একমত পোষন করেছেন। অল্প কিছু পরীক্ষা নিরীক্ষার পর হয়তো অচিরেই চলে আসবে বহু কাঙ্খিত ইউনিভার্সাল মোবাইল চার্জার। নিজের চার্জার সঙ্গে না নিয়ে বের হলে এবার আর কোন ঝামেলায়ই পড়তে হবে না, তা মোবাইলটা যে ব্র্যান্ডেরই হোক।

Sunday, November 27, 2011

থ্রি-জি সেবা


ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ থেকে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। 

Saturday, August 20, 2011

আসছে মস্তিষ্কসদৃশ কম্পিউটার!



মানুষের মতো কোনো কিছু শিখে নেওয়ার ক্ষমতা আছে কম্পিউটারেরও। কিন্তু মানুষের মস্তিষ্কের মতো করে চিন্তাভাবনা করে কাজ করতে পারবে এমন কম্পিউটার তৈরি করা সম্ভব হয়নি এখনো। কারন মস্তিষ্কের আদলে কম্পিউটার বানানোর কাজটা একই সাথে প্রাযুক্তিক ও মনস্তাত্ত্বিক। তাই এটা করতে গিয়ে বার বার সীমাবদ্ধতার মধ্যেই পড়েছে কম্পিউটার ও মস্তিষ্ক বিজ্ঞান। তবে সম্প্রতি এই দুই জগতের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম করপোরেশন। মস্তিষ্কের আদলে কম্পিউটার তৈরির কাজে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকেরা। ঘোষণা করেছেন যে তাঁরা নতুন ধরনের কম্পিউটার চিপ বানাতে সক্ষম হয়েছেন, যা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে।
প্রায় ১০০ জন গবেষকের টানা ছয় বছরের নিরলস প্রচেষ্টার পর এই নতুন চিপটি বানানোর কাজে অনেকখানি এগিয়ে গেছে আইবিএম। এখন পর্যন্ত এ গবেষণায় খরচ হয়েছে প্রায় ৪১ মিলিয়ন ডলার।

Monday, July 18, 2011

দেশীয় ল্যাপটপ-দোয়েল


সজল জাহিদ
দেশীয় ল্যাপটপ 'দোয়েল' ওপেন করার সঙ্গে সঙ্গে বেজে উঠবে 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' গানটির সুর। বাঙালির হৃদয়গ্রাহী সুরটি বাজবে পাঁচ সেকেন্ড পর্যন্ত। দোয়েলের ডেস্কটপের ওয়ালপেপারের যে ছবি, সেটিও সাভারের স্মৃতিসৌধের। দোয়েলের যে চারটি মডেল, তাও দেশের ইতিহাসের চারটি বিশেষ দিনকেই ভিত্তি করে।
'প্রাইমারি মডেল ২১০২' দিয়ে বোঝানো হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে '২১' সংখ্যাটি ব্যবহার করা হয়েছে তারিখ হিসেবে। আর '০২' ব্যবহার করা হয়েছে মাস হিসেবে। একইভাবে রেসকোর্স ময়দানে বঙ্গবল্পুব্দর ঐতিহাসিক ভাষণের দিনকে স্মরণ করে দেওয়া হয়েছে অন্য একটি মডেলের নাম 'বেসিক ০৭০৩'। 'স্ট্যান্ডার্ড মডেল ২৬০৩' এসেছে স্বাধীনতা দিবসের চেতনা

Thursday, July 14, 2011

এবার চীনা আইপ্যাড!

সাধ আছে সাধ্য নেই? আছে সমাধান। সারা বিশ্বের মতো চীনেও দারুণ জনপ্রিয় অ্যাপলের আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার। কিন্তু অনেকেরই সাধ্য নেই তা ছুঁয়ে দেখার। আর এরই সমাধান দিয়েছেন চীনের ২১ বছর বয়সী উদ্ভাবক লিউ জিনইং। এই তরুণ উদ্ভাবন করেছেন অ্যাপলের আইপ্যাডসদৃশ এক ট্যাবলেট কম্পিউটার। এর নাম ‘ডিআইওয়াই আইপ্যাড ৩’! এতে আছে কম্পিউটারের যা থাকা দরকার তার সবকিছুই।আছেস্পর্শকাতর পর্দা (টাচস্ক্রিন), কি-প্যাডওয়ালা একটা খাপ এবং শব্দব্যবস্থা।

Wednesday, June 29, 2011

ফেসবুককে টেক্কা দিতে গুগল প্লাস

ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে গুগল ইনকরপোরেশন। সামাজিক যোগাযোগের নেটওয়ার্কের বাজার ধরতে ফেসবুকের আদলে প্রতিষ্ঠানটি তৈরি করছে গুগল প্লাস।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগল প্লাস বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটা ফেসবুকের আদলেই তৈরি করা হচ্ছে। এতে প্রোফাইল ছবি এবং নিউজফিডের বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের নতুন বন্ধু অথবা যোগাযোগের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকবে।

Thursday, June 23, 2011

গুগল অনুবাদকে যুক্ত হলো বাংলা

ইন্টারনেটে অনুবাদ করার অনলাইন প্রোগ্রাম হিসেবে গুগল ট্রান্সলেটর বেশ জনপ্রিয়। এখন গুগলের এ স্বয়ংক্রিয় অনুবাদকে বাংলা ভাষায় যুক্ত করা হয়েছে। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ৫৮টি ভাষার একটি থেকে অন্যটিতে অনুবাদ করা যায়। সম্প্রতি বাংলাসহ দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি ভাষা পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুবাদ করার পর তা শোনাও যাচ্ছে।বাংলা ভাষার লেখার পদ্ধতি ব্যাকরণগতভাবে ইংরেজি থেকে বেশ আলাদা হওয়ায় এ ধরনের ভাষার ক্ষেত্রে কার্যকর অনুবাদক তৈরি করতে গবেষণার প্রয়োজন হচ্ছে। একইসঙ্গে প্রয়োজন একটি সমৃদ্ধ শব্দকোষ (গ্লসারি) এবং পর্যাপ্ত ট্রান্সলেশন মেমোরি (আগে অনূদিত শব্দ বা বাক্যভাণ্ডার)।

Tuesday, June 21, 2011

ডট কমের যুগ শেষ!

ডট কম, ডট গভ অথবা ডট বিডির দিন শেষ হতে যাচ্ছে। পছন্দমতো লেখা যাবে গুড ডট ফুড, ফেস ডট বুক, প্রথম ডট আলো অথবা ইচ্ছামতো যেকোনো ডোমেইন নেম। থাকবে না কোনো বাধ্যবাধকতা বা নিয়ম।

Friday, June 10, 2011

১৪ বছরেই পেশাদার সনদ!

ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে ওয়েব জগতে নানা কাজের জন্য বর্তমান সময়ে পিএইচপি অন্যতম জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। কেতাবি ভাষায় যাকে বলা হয় সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সংযোজনের মাধ্যমে এই ভাষার উন্নয়ন করা হচ্ছে। জেন্ড হলো এমন একটি প্রতিষ্ঠান, যেটি দক্ষ পিএইচপি ডেভেলপার বা প্রোগ্রামার তৈরির ক্ষেত্রে সহায়তা করে। পিএইচপি ভাষায় যাঁরা দক্ষ প্রকৌশলী তাঁদের সনদপত্র দিয়ে থাকে জেন্ড। পিএইচপির বর্তমান অবস্থানে আসার পেছনে জেন্ড বিশেষ ভূমিকা রেখেছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষা এবং শুধু জেন্ড ফ্রেমওয়ার্কের ওপর পেশাদারি সনদপত্র দেয় প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন স্থান থেকে পিএইচপি প্রোগ্রামাররা এই পরীক্ষার মাধ্যমে পেশাদারি সনদপত্র অর্জন করে থাকেন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৩৪ জন জেন্ড সার্টিফায়েড

Wednesday, April 6, 2011

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ!





উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে কম্পিউটারের সব ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। এ জন্য Start/All Programme/Accessories/Notepad-এ গিয়ে নো্টপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে।