Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label Knowledge. Show all posts
Showing posts with label Knowledge. Show all posts

Friday, July 5, 2013

দেড় শ বছর আগে বাঙালির অস্ট্রেলিয়া অভিযান

  • সামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়াসামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা সামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়াসামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়া
  • দক্ষিণ এশিয়া থেকে এভাবেই উট নিয়ে যাওয়া হতো অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশিয়া থেকে এভাবেই উট নিয়ে যাওয়া হতো অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ার অধিবাসীরা নদীটির নাম দিয়েছিল ডার্লিং রিভার। বাংলা করলে দাঁড়ায় প্রিয়তমা নদী। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি নদী, নাম তার মারি। বাঙালির অস্ট্রেলিয়া অভিযানের সঙ্গে এই দুই নদীর সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এই শতক বা তার আগের শতক নয়। একেবারে উনিশ শতকে বাঙালি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল। নাবিক পেশার সূত্র ধরে হকার-পাচক-সার্কাসের কৌতুক অভিনেতা থেকে শুরু করে একেবারে উটের ব্যবসাও করেছে তারা। কিন্তু বাংলায় উট কোথায়।

Sunday, June 30, 2013

সুখী হওয়ার উপায় কী?

সুখী হওয়ার কি সত্যিই কোনো উপায় আছে? নেদারল্যান্ডসের ইরেসমাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্র বলছে, উপায় আছে। কিন্তু এ পথ চিরচেনা নয়, বরং একটু অচেনা, একটু অদ্ভুত।

Friday, June 21, 2013

Friday, November 23, 2012

অদৃশ্য দ্বীপ!(ভিডিও)


  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ
গল্প আর উপন্যাসে অদৃশ্য দ্বীপের কথা শোনা যায়। কখনো বিশাল এক দ্বীপ আবার কখনো গভীর সমুদ্র! বাস্তবে কি থাকতে পারে এমন অদৃশ্য দ্বীপ? বিশ্ব মানচিত্র, গুগল ম্যাপ এমনকি নাবিকদের ব্যবহূত মানচিত্রেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ‘স্যান্ডি আইল্যান্ড’ নামের একটি লম্বাটে দ্বীপের খোঁজ পাওয়া যায়। আদৌ এ দ্বীপটির কোনো অস্তিত্ব আছে? সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা এ দ্বীপটির খোঁজে বের হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন। গুগল ম্যাপে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ শাসিত নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমায় এ দ্বীপটির অবস্থান নির্দেশ করা হলেও গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্যান্ডি দ্বীপের কোনো অস্তিত্বই নেই। মানচিত্রে যেখানে এ দ্বীপটির অবস্থান চিহ্নিত করা হয়েছে, সেখানে কোরাল সাগরের নীল জলরাশি খেলা করছে।
এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের

  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি স্যান্ডি দ্বীপের খোঁজে বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, যেখানে স্যান্ডি দ্বীপটি থাকার কথা, সেখানটায় সাড়ে চার হাজার ফুটের বেশি গভীর পানি।
গবেষক মারিয়া সেটন এ প্রসঙ্গে বলেন, ‘গুগল আর্থ, বিশ্ব মানচিত্রসহ অন্যান্য মানচিত্রে এ দ্বীপটির অবস্থান দেখে সেখানে গিয়েছিলাম আমরা, অথচ সেখানে গিয়ে দেখি দ্বীপটি অদৃশ্য!’
তিনি বলেন, ‘নাবিকদের ব্যবহূত মানচিত্রে ওই এলাকায় সমুদ্রের গভীরতা চার হাজার ৬২০ ফুট দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন ছিল এত গভীর সমুদ্রে কী করে লম্বা একটা দ্বীপ থাকতে পারে। এ রহস্য জানার জন্যই সেখানে যাওয়া।’
মারিয়া সেটন আরও বলেন, এ দ্বীপটি কীভাবে মানচিত্রে স্থান পেল, আমাদের কাছে সে তথ্য জানা নেই। তাই অদৃশ্য এ দ্বীপটির বিষয়ে আরও গবেষণা চালানো হবে।’
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদপত্রে বলা হয়েছে, স্যান্ডি দ্বীপটির যদি অস্তিত্ব থাকে, তবে তা নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমার মধ্যে থাকতে পারে। তবে ফ্রান্সের সরকারি মানচিত্রে তার উল্লেখ নেই।
স্যান্ডি দ্বীপ কোথায় হারাল? অস্ট্রেলিয়ার গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, ‘বৈজ্ঞানিক মানচিত্র ও গুগল আর্থে এ দ্বীপটির অস্তিত্ব ভুল করে দেখানো হতে পারে। যার পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর।
এদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ম্যাপ তৈরির সময় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও পরামর্শ নিয়ে তবেই এ ম্যাপ তৈরি করা হয়েছে। তবে পৃথিবীতে অনেক কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই অনেক কিছু আড়াল হয়ে যেতে পারে।
বিবিসি জানিয়েছে, অদৃশ্য স্যান্ডি দ্বীপের খোঁজে এখন অনেক রোমাঞ্চপ্রত্যাশী আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: প্র্থমআলো.কম, ২৩/১১/২০১২

Sunday, August 12, 2012

ডিম না, মুরগিই আগে!

মুরগি নাকি ডিম? কোনটি আগে? না, এখন এটা আর শুধু সাধারণ মানুষের প্রশ্ন নয়, এর উত্তর খুঁজে ফিরছেন বিজ্ঞানীরাও৷ আর এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত মুরগিই আগে৷

Tuesday, May 8, 2012

প্রকৃতিও জানে প্রতিশোধ নিতে!

 গ্লোবাল ওয়ার্মিং’র সম্পর্কে বিজ্ঞান যেসব ভয়ভীতি দেখাচ্ছে, তার সব কী ঠিক? কারণ, গাছপালা আর ফুলফল দেখা যাচ্ছে আগের থেকে দ্রুতগতিতে ছুটছে! বলছে নতুন সমীক্ষা৷

Monday, March 26, 2012

বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ

বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সালেই দেশের ‘সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে’ কেউ পারেনি। ৪০ বছর পর সেই মানুষ এখন ১৫ কোটি হয়ে গেছে। মানব উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই উদাহরণ। এগিয়েছে অর্থনীতিও। বাড়ছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়। 

Thursday, January 12, 2012

জানা যাবে মানুষের আয়ু?


ক্রোমোসোমের দুই প্রান্তে সাদা গুটির মতো ‘টেলুমিয়ার’
ক্রোমোসোমের দুই প্রান্তে সাদা গুটির মতো ‘টেলুমিয়ার’
কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে—এই তিনটি ক্ষেত্রে কোনো ভবিষ্যদ্বাণী খাটে না। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় বিজ্ঞানীরা মানুষের আয়ুষ্কাল সম্পর্কে ধারণা পাওয়ার দাবি করছেন।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষের জিন বিশ্লেষণের মাধ্যমে তাঁর আয়ু জানা যেতে পারে। ডিএনএতে এ সম্পর্কে লেখা থাকে। ফলে শিশুর জন্মের পরই জানা যাবে সে কত দিন বাঁচবে।’ 

Sunday, December 25, 2011

সাত মহাদেশের সাত চূড়া জয়



যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো সবচেয়ে কম বয়সে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয় করে নতুন রেকর্ড গড়েছেন।
রোমেরো (১৫) গত শনিবার অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট ভিনসন মাসিফ জয় করেন। এর মাধ্যমে ছয় বছর ধরে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের অভিযানের সফল সমাপ্তি ঘটাল রোমেরো।

Tuesday, December 6, 2011

বৈদ্যুতিক গ্যাসে সারবে সর্দি


প্লাজমা টেলিভিশনের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। আয়নযুক্ত গ্যাস বা প্লাজমা ব্যবহার করা হয় বলেই টেলিভিশনের এ নাম। এবার একই উপাদান ব্যবহার করে উদ্ভাবন করা হয়েছে একটি চিকিৎসাপদ্ধতি। সাধারণ ঠাণ্ডাজনিত সর্দি-কাশির চিকিৎসায় ব্যবহার করা হয়েছে প্লাজমা। এ পদ্ধতি উদ্ভাবন করেছেন জার্মানির একদল গবেষক।

শরীরের গন্ধেই মানুষ চেনা যায়!


আপনার পাশের মানুষটি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী, তার চারিত্র্যিক বৈশিষ্ট্য কেমন, মনের অবস্থা কেমন, তা জানতে তার শরীরের গন্ধ শুঁকুন, তাহলেই সব জানতে পারবেন। কথাটি উদ্ভট শোনাচ্ছে, বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য ও উদ্ভট মানের এ কথাটিকেই সত্য বলে দাবি করেছেন পোল্যান্ডের একদল গবেষক। তাঁরা বলেছেন, কোনো মানুষের গায়ের গন্ধ অর্থাৎ পরনের জামাকাপড়ের গন্ধ শুঁকেই বলে দেওয়া যাবে সেই মানুষটি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী ও তার মানসিক অবস্থা।

Tuesday, November 29, 2011

ঘরে আলো দেবে ব্যাকটেরিয়া!

ব্যাকটেরিয়া দিয়ে বাল্ব বা বৈদ্যুতিক বাতি তৈরি হবে। তা দিয়ে আলোকিত হবে সবকিছু। ব্যাপারটি একটু অন্য রকম শোনালেও আগামী বছরের মধ্যেই এই বাল্ব আলোর মুখ দেখাবে বলে ধারণা করা হচ্ছে।

Friday, October 7, 2011

যে কারণে স্টিভ জবস গুরুত্বপূর্ণ



‘সময়ের সঙ্গে কখনো কখনো এমন সৃষ্টি এসে হাজির হয় যা ঘুরিয়ে দেয় ইতিহাসের চাকা। কোনো ব্যক্তি যদি তার কর্মসূত্রে এমন একটিও যুগান্তকারী উদ্ভাবনের সঙ্গে যুক্ত থাকতে পারেন তবে তিনি অসম্ভব ভাগ্যবান। অ্যাপলে আমাদের সুযোগ হয়েছে যুগ পাল্টে দেয়া এমন একাধিক পণ্য নিয়ে কাজ করার।

Friday, September 16, 2011

চীনের বিশ্ববিদ্যালয়ে ‘সেক্স অ্যান্ড লাভ’ আবশ্যিক





চীনের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘সেক্স অ্যান্ড লাভ’ বিষয়টিকে আবশ্যক বিষয় হিসেবে পড়তে হবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশ আগামী মাস থেকে কার্যকর হবে। খবর পিটিআইয়ের।

Sunday, July 24, 2011

মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!

মহাশূন্যে বিশাল একটি জলাধারের সন্ধান পেয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে অন্তত ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়। 

Sunday, July 10, 2011

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে আটলান্টিস

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযান আটলান্টিস আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশকেন্দ্রের উদ্দেশে যাত্রা করে। আটলান্টিসের এ অভিযানের মধ্য দিয়ে শেষ হবে নাসার ৩০ বছরের মহাকাশযান অভিযান কর্মসূচি।

Wednesday, June 15, 2011

অক্সফোর্ডে কৃতী বাঙালি তরুণী

সমস্ত পৃথিবীটাই সাবিরার কাছে নীরব-নিঝুম। ছোটবেলা থেকেই সাবিরা শুনতে পান না। বলতে পারেন না কথা। মেয়ের পড়ালেখা হবে কি না এই ভেবে মহা দুশ্চিন্তায় পড়েছিলেন মা-বাবা। সেই সাবিরাই শেষতক কীভাবে পৌঁছে গেলেন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড অবধি? বনে গেলেন অক্সফোর্ডের গবেষক? 

Tuesday, June 14, 2011

ছোট হয়ে আসছে মস্তিষ্ক

 বুদ্ধিশক্তির কারণে মানুষ পৃথিবীর তাবৎ প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠ। এভারেস্ট বিজয়, চাঁদে অবতরণ ইত্যাদি কারণে আমরা আমাদের পূর্বপুরুষদের চেয়ে অনেক এগিয়ে। নৃবিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন, প্রাচীনকাল অর্থাৎ সেই গুহামানবদের সময় থেকেই মানুষের মস্তিষ্কের আকার ক্রমেই বড় হয়েছে। আর মস্তিষ্কের আকার যত বড় হয়েছে, ততই বড় হয়েছে মানুষের বুদ্ধি ও কর্মক্ষমতা। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। নৃবিজ্ঞানীদের এ বক্তব্য সত্যি হলে তা হবে মানবজাতির জন্য চিন্তা ও বিপর্যয়ের। গবেষণার ফলাফল উদৃব্দত করে নৃবিজ্ঞানীরা বলছেন, আধুনিক আরাম-আয়েশের সঙ্গে কমে আসছে মস্তিষ্কের আকার আর কর্মক্ষমতা।

সবচেয়ে উঁচুতে ওড়া পাখি

পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট। এভারেস্টে আরোহণ নিয়ে মানুষের কতই না আয়োজন। ইতিমধ্যে এ পর্বতের শীর্ষে আরোহণ করেছেন দুজন বাংলাদেশিও। কিন্তু কোনো পাখির এ পর্বতে আরোহণের কথা শুনেছেন? না। তাহলে আপনি জেনে আনন্দিত হবেন, এশিয়ারই প্রাচীন পাখি মাথায় দাগওয়ালা রাজহংসী হিমালয় পর্বতমালা ডিঙিয়ে চলে অনায়াসেই।
সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায়, মাথায় দাগওয়ালা এ রাজহংসী পৃথিবীর সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারা পাখি। মাত্র আট ঘণ্টায় হিমালয় পর্বত পাড়ি দিতে পারে এ পাখি।

তারাখেকো তারা

মহাকাশে তারা বা নক্ষত্রের অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে এত দিন বিভিন্ন ধারণা কাজ করত। মনে করা হতো, কোনো অলৌকিক কারণে এসব নক্ষত্র হারিয়ে যায়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা এ ধারণা ভেঙে দিয়েছেন। তাঁরা বলছেন, আসলে ছায়াপথ পরিক্রমায় এসব নক্ষত্র তুলনামূলকভাবে বৃহদাকার অন্য কোনো নক্ষত্রের বক্ষপুটে আশ্রয় নেয়। সোজা কথায় তারাখেকো 'ভ্যাম্পায়ার' নক্ষত্র ওই সব তারাকে খেয়ে ফেলে। এরপর তারাখেকো তারাগুলো নতুন রূপ ধারণ করে। বিষয়টি নিয়ে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটির সভায় এ বিষয়ে একটি একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।