Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Sunday, May 20, 2012

দেশ জারজ সন্তানে ভরে যাবে: কাদের সিদ্দিকী



 কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আন্তঃধর্ম বিবাহ আইন প্রসঙ্গে বলেছেন, আমার ভাগিনার বিবাহকে বৈধ করার জন্য এ ধরণের আইন করবেন না। যে দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান সেখানে একজন হিন্দুকে দিয়ে সংবিধান সংশোধন করে এ ধরণের আইন জনগণ মেনে নেবে না। এ আইন করলে দেশ জারজ সন্তানে ভরে যাবে।’’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ‘রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন ও দুর্নীতি মুক্ত সুশাসন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Wednesday, May 9, 2012

১০ ট্রাক অস্ত্র আটক মামলা ‘অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের ছয় সদস্য’


দশ ট্রাক অস্ত্র খালাসের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন উপপরিচালক মেজর লিয়াকত হোসেনসহ সংস্থাটির ছয়জন সদস্য উপস্থিত ছিলেন। অস্ত্রের চালানটি আনার বিষয়ে অবগত ছিলেন এনএসআইয়ের তখনকার মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমও।

Sunday, March 11, 2012

ঢাকায় না গেলে জামায়াতের ফান্ডে ৫০০ টাকা!

আগামীকাল ১২ মার্চ চারদলীয় জোটের ডাকা ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 
দলের প্রত্যেক রোকনকে ঢাকা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কারণে রুকনদের কেউ ঢাকায় যেতে না পারলে তাঁকে দলীয় তহবিলে ৫০০ টাকা করে দিতে হচ্ছে। 

প্রশাসনের নির্দেশে ঢাকার সঙ্গে যানচলাচল বন্ধ


  • ১২ মার্চের মহাসমাবেশ সামনে রেখে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে র‌্যাবের সদস্যরা তল্লাশি চালা
    ১২ মার্চের মহাসমাবেশ সামনে রেখে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে র‌্যাবের সদস্যরা তল্লাশি চালান
  • চাঁদপুর লঞ্চঘাটে পুলিশের অবস্থান
    চাঁদপুর লঞ্চঘাটে পুলিশের অবস্থান
    ছবি: সাজিদ হোসেন ও আলম পলাশ
  • ঢাকা নগরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশ
    ঢাকা নগরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশ
১২ মার্চ চারদলীয় জোটের মহাসমাবেশ হবে রাজধানী ঢাকায়। কিন্তু ওই মহাসমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কার কথা জানিয়ে গতকাল শনিবার চাঁদপুর, পিরোজপুর, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এদিকে সরকারি কাজে ব্যবহারের কথা বলে গাজীপুর, চাঁদপুর, জয়পুরহাট, ময়মনসিংহে অন্তত ১৪৫টি বাস ও লঞ্চ রিকুইজিশন করেছে পুলিশ। নরসিংদীর পুলিশ জানিয়েছে, আজ রোববার থেকে তারা যানবাহন রিকুইজিশন করা শুরু করবে। ওই রিকুইজিশন ও ভাঙচুরের ভয়ে গতকাল বিকেল থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানের পরিবহন-মালিকেরা ঢাকার সঙ্গে বাস

Tuesday, December 20, 2011

কিমের ‘রহস্যময়’ কিছু তথ্য


উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের আকস্মিক মৃত্যুর খবরে গতকাল স্তম্ভিত হয়ে যায় দেশবাসী। ‘প্রিয় নেতা’র মৃত্যুতে কেঁদেছে উত্তর কোরিয়া, কেঁদেছে মানুষ। ১৭ ডিসেম্বর রেল ভ্রমণের সময় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিশ্ববাসী তাঁকে একরোখা একনায়ক বলে জানলেও, তাঁর মৃত্যুর পর দেখা গেল দেশবাসী তাঁকে কতটা ভালোবাসত। এত সব কিছুর পরও তিনি যেন ‘রহস্যময়’ জীবনযাপন করতেন। তাঁর অনেক তথ্যই অজানা। কিমের জীবনের রহস্যময় এবং উত্তর কোরিয়ার অজানা এমন কিছু তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
—উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নথি অনুযায়ী কিম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সীমান্তবর্তী বায়েকদু মাউনটেনের একটি গোপন সামরিক ঘাঁটিতে জন্ম নেন। অন্যদিকে সোভিয়েত সরকারের নথি অনুযায়ী, কিম রাশিয়ার ভায়াত্সকোয়ে গ্রামে জন্মগ্রহণ করেন। আর জন্ম তারিখটা অবশ্য এক বছর আগের, অর্থাত্ ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি। উত্তর কোরিয়ায় জাপানের দখলদারির সময় কিমের বাবা রাশিয়ায় আত্মগোপনে ছিলেন।
—ধারণা করা হয়, কিম জং-ইলের উচ্চতা মাত্র ৫ ফুট ২ ইঞ্চি (১৫৭ সেন্টিমিটার)। তবে তিনি নিজের উচ্চতা বেশি দেখাতে জুতার তলায় আলাদা হিল ব্যবহার করতেন, এমনটি চুলের স্টাইলেও পরিবর্তন এনেছিলেন।
—সন্দেহ করা হয় কিম তাঁর ছোট ভাই কিম সু-রাকে খুন করেছেন। ওই সময় কিমের বয়স ছিল মাত্র পাঁচ বছর। তবে ওই সন্দেহ সন্দেহই থেকে গেছে, কখনো প্রমাণিত হয়নি।
—কিম ১৯৬০ সালে কিম ইল-সাং বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা শুরু করেন। চার বছর পর তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
—ধারণা করা হয় কিম পাঁচ সন্তান রেখে মারা গেছেন। তার সবচেয়ে ছোট ছেলে কিম জং-উনই তাঁর উত্তরাধিকারী হবেন বলে মনে করা হয়।
—বড় ছেলে কিম জং-নামকে একসময় নিজের উত্তরাধিকারী ভাবতেন কিম। তবে জাল পাসপোর্টে টোকিও সফরকালে গ্রেপ্তার হওয়ার পর নাম প্রিয়ভাজনের তালিকা থেকে বাদ পড়েন।
—সন্তান জন্ম দেওয়ার সময় কিমের মা কিম জং সুক মারা যান বলে তাঁর আত্মজীবনীতে উল্লেখ আছে। তবে ধারণা করা হয়, তিনি গুলিতে আহত হয়ে মারা যান।
—কিম জং-ইলের অন্তত ৫০টি নাম আছে। দেশবাসী তাঁকে এসব নামে ডাকত। এর মধ্যে আছে ডিয়ার লিডার (প্রিয় নেতা), সুপ্রিম লিডার (সর্বোচ্চ নেতা), আওয়ার ফাদার (আমাদের বাবা), দ্য জেনারেল, জেনারেলিসিমো অন্যতম।
—কিম সব সময়ই ট্রেনে রাষ্ট্রের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রমণ করতেন। ধারণা করা হয়, তিনি আকাশপথে ভ্রমণে ভয় পেতেন এবং তাঁর বাবাকে বিষয়টি জানিয়েছিলেন।
—সিনেমা দেখার পোকা ছিলেন কিম জং-ইল। তাঁর সংগ্রহে ২০ হাজারের বেশি সিনেমার ভিডিও ছিল বলে জানা যায়।
—তার প্রিয় চলচ্চিত্র ছিল ‘র্যাম্বো’, ‘ফ্রাইডে দ্য থার্টিনথ’, ‘গজিলা’।
—কিম প্রয়াত হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের বিশেষ ভক্ত ছিলেন।
—কিম উত্তর কোরিয়ার চলচ্চিত্র শিল্প তৈরির জন্য ১৯৭৮ সালে দক্ষিণ কোরীয় চলচ্চিত্র পরিচালক শিন সাং-ওক ও তাঁর অভিনেত্রী স্ত্রী চিও ইউন-হিকে অপহরণের নির্দেশ দিয়েছিলেন। তাঁরা উত্তর কোরিয়ায় অবস্থানকালে সাতটি চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৮৬ সালে তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যান।
—কিম ১০০ পর্বের দেশাত্মবোধ তথ্যচিত্র নির্মাণের প্রযোজনা করেছিলেন। এ ছাড়া তিনি ‘অন দ্য আর্ট অব সিনেমা’ নামে একটি বইও লিখেছেন।
—কিম ছয়টি অপেরাও কম্পোজ করেছিলেন। তিনি সংগীতের অনুরাগী ছিলেন।
—হলিউডের ছবি ‘টিম আমেরিকার’ প্রধান খলনায়কের নামকরণ করা হয় কিমের নামে।
—উত্তর কোরিয়ায় তাঁর ১৭টি বাসভবন রয়েছেন। প্রাসাদতুল্য এসব বাড়ির মালিক তিনি নিজেই।
—উত্তর কোরিয়ায় একটি কথা প্রচলিত আছে, কিমের যেদিন যে মুড থাকেন, সেদিনের আবহাওয়াও সে রকম আচরণ করে।
—উত্তর কোরিয়াকে বিশ্বের অন্যতম গোপন রাষ্ট্র হিসেবে মনে করা হয়।
—বিশ্বের অন্যতম বৃহত্ সেনাবাহিনী এখন উত্তর কোরিয়ার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসাবে দেশটিতে প্রায় ১২ লাখ সেনাসদস্য কর্মরত আছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় সেনাসদস্যের সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার।
—উত্তর কোরিয়া ১৯৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নের কাজ থেকে পরমাণু কর্মসূচি গ্রহণ করে বলে মনে করা হয়।
—কিম নিজেকে যোগাযোগ বিশেষজ্ঞ মনে করলেও উত্তর কোরিয়ার দুই কোটি ৩৯ লাখ মানুষ স্বাধীনভাবে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারে না।
—উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় কোনো ধর্মের স্বীকৃতি নেই।
—উত্তর কোরিয়ার পুরুষের গড় আয়ু ৭৬ বছর এবং নারীদের গড় আয়ু ৮৩ বছর
।
সূত্র: প্রথম আলো.কম

Monday, December 19, 2011

দেশে ‘দেবতা’, পশ্চিমে ‘খেয়ালি একনায়ক’

নিয়ন্ত্রিত গণমাধ্যমের চিত্রায়ণে দেশে তিনি ‘দেবতা’। কিন্তু এই একই ব্যক্তিই আবার পশ্চিমাদের চোখে ‘খেয়ালি একনায়ক’। ঘরে-বাইরে উত্তর কোরিয়ার সদ্য প্রয়াত নেতা কিম জং ইলের পরিচিতি এমনই।
দেশটির গণমাধ্যমসহ প্রচারণার অন্যান্য মাধ্যমে সব সময়ই কিম জং ইলকে অত্যন্ত জনপ্রিয় ও পূজনীয় ব্যক্তিত্ব হিসেবেই দেখানো হতো। তাঁর সম্পর্কে বলা হয়, তিনি ‘দেবতুল্য নেতা’। তবে পশ্চিমারা তাঁকে সব সময়ই চিহ্নিত করেছে এক ‘বদমেজাজি জালিম’ শাসক হিসেবে।

কাঁদছে উত্তর কোরিয়া (ভিডিও)




প্রিয় নেতা মারা গেছেন। পিয়ংইয়ংয়ের রাস্তায় রাস্তায় তাই কান্নার রোল। দুঃসংবাদটা যে যেখানে শুনছেন, তখনই কেঁদে উঠছেন। দোকানে পণ্য বিক্রি করতে করতে কাঁদছেন বিক্রেতা। পথচারী, বাসের যাত্রী, ট্রেনের যাত্রী কেউ বাদ নেই।

Saturday, December 17, 2011

সরকারি চাকরির বয়স দুই বছর বাড়ছে

সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বাড়ছে। দেশে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় সরকার চাকরির বয়স বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সব প্রক্রিয়া শেষ করে এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৭ বছর থেকে ৫৯ বছরে উন্নীত হবে।

নাচলেন সোনিয়া গান্ধী (ভিডিও)



মাত্র চার মাস আগে কঠিন অস্ত্রোপচার হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। বেশ কিছুদিন ছিলেন বিশ্রামে, জনমানুষ থেকে আড়ালে। তবে গতকাল শুক্রবার সোনিয়াকে দেখে কেউ বুঝতেও পারেনি, কিছুদিন আগে তিনিই গুরুতর অসুস্থ ছিলেন। হঠাত্ আদিবাসী একদল নারীর সঙ্গে নাচলেন উত্ফুল্ল সোনিয়া।

ম্যানিং: নায়ক না খলনায়ক? (ভিডিও)



সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগে যখন প্রাইভেট ব্রাডলি ম্যানিং অভিযুক্ত হন, তখন তাঁর বয়স ২২ বছর। ম্যানিং যুক্তরাষ্ট্রেরই একজন সেনা। মার্কিন সাম্রাজ্যের স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগে ম্যানিং এখন নির্জন কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন। ১৮ মাস ধরে দুর্বিষহ এই জীবন কাটাচ্ছেন

Monday, December 12, 2011

গাদ্দাফির ভান্ডারের ৫০০০ ক্ষেপণাস্ত্র উদ্ধার (ভিডিও)






    • লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অস্ত্রভান্ডারের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য পাঁচ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অস্ত্রবিশেষজ্ঞরা সেগুলো নিস্ক্রীয় করার পর ধ্বংস করেছেন।

      Tuesday, December 6, 2011

      মন্ত্রিপরিষদে রদবদল



       মন্ত্রিসভায় স্থান পাওয়ার ৭ দিন পর আলোচিত নতুন মন্ত্রী ওবায়দুল কাদের ও সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তর দেয়া হয়েছে। এছাড়া পুরনো তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে জি এম কাদের ও ফারুক খানের মন্ত্রণালয় অদল-বদল হয়েছে। গতকাল সকালেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন/ পুনঃবণ্টন সংক্রান্ত একটি

      Saturday, December 3, 2011

      ফেসবুকে সংগঠিত তরুণদের নতুন সংগঠন


      রাজধানীর বনানী মাঠে গতকাল ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ব্লু ব্যান্ড কল’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ কর�
      রাজধানীর বনানী মাঠে গতকাল ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ব্লু ব্যান্ড কল’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের সদস্যরা শপথ নেন
      ছবি: প্রথম আলো
      ‘হয় সমঝোতা, নয় অবসর’—রাজনৈতিক দল ও নেতাদের উদ্দেশে এই বার্তা নিয়ে মাঠে নেমেছে ‘ব্লু ব্যান্ড কল’ নামের একটি সংগঠন।
      ‘রাজনীতিকে ঘৃণা করো না’—এই স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে সংগঠিত তরুণেরা গঠন করেন ব্লু ব্যান্ড কল। 
      গতকাল শুক্রবার রাজধানীর বনানী ডিআইটি মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে ব্লু ব্যান্ড কল। উদ্যোক্তাদের দাবি, অহিংস আন্দোলনের মাধ্যমে সংঘাতের রাজনীতি থেকে রাজনীতিবিদদের সরে আসতে বাধ্য করার লক্ষ্যে এই সংগঠনের জন্ম।