Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label রহস্য. Show all posts
Showing posts with label রহস্য. Show all posts

Tuesday, June 4, 2013

ইচ্ছাপূরণের পুকুরে

হেঁটে আমাদের গন্তব্য এবার দেবতার পুকুর। এখানে এসে আরজি জানালে নাকি পূরণ হয় মনের ইচ্ছা। রোগমুক্তিও মেলে। ইচ্ছাপূরণের সেই পুকুরের স্থানীয় নাম মাতাই পূখিরী।
খাগড়াছড়ির টিপরা-অধ্যুষিত থুলিপাড়া থেকে আমাদের হাঁটা শুরু হলো। উদ্দেশ্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৫০০ ফুট ওপরে পাহাড়ের মাঝে অবস্থিত মাতাই পূখিরী পরিদর্শন। আধঘণ্টার মতো হাঁটার পর পৌঁছে যাই সেখানে। থুলিপাড়া থেকে কিছুটা এগোলেই চোখে পড়ে বড় বড় পাথরের নুনছড়ি ছড়া। সেখান থেকে এক টিপরা নারীকে পানির হাঁড়ি মাথায় নিয়ে ফিরতে দেখে আমাদের চলার গতিতে পড়ে ছেদ। ছড়ার পানি পড়ার দৃশ্য নান্দনিক সন্দেহ নেই। তবে প্রয়োজনের কথাও ভুলিনি। সেখানে বোতলে পানি ভরে গন্তব্যের পথে আবার চলা শুরু হয় আমাদের।

Friday, November 23, 2012

অদৃশ্য দ্বীপ!(ভিডিও)


  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ
গল্প আর উপন্যাসে অদৃশ্য দ্বীপের কথা শোনা যায়। কখনো বিশাল এক দ্বীপ আবার কখনো গভীর সমুদ্র! বাস্তবে কি থাকতে পারে এমন অদৃশ্য দ্বীপ? বিশ্ব মানচিত্র, গুগল ম্যাপ এমনকি নাবিকদের ব্যবহূত মানচিত্রেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ‘স্যান্ডি আইল্যান্ড’ নামের একটি লম্বাটে দ্বীপের খোঁজ পাওয়া যায়। আদৌ এ দ্বীপটির কোনো অস্তিত্ব আছে? সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা এ দ্বীপটির খোঁজে বের হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন। গুগল ম্যাপে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ শাসিত নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমায় এ দ্বীপটির অবস্থান নির্দেশ করা হলেও গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্যান্ডি দ্বীপের কোনো অস্তিত্বই নেই। মানচিত্রে যেখানে এ দ্বীপটির অবস্থান চিহ্নিত করা হয়েছে, সেখানে কোরাল সাগরের নীল জলরাশি খেলা করছে।
এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের

  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি স্যান্ডি দ্বীপের খোঁজে বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, যেখানে স্যান্ডি দ্বীপটি থাকার কথা, সেখানটায় সাড়ে চার হাজার ফুটের বেশি গভীর পানি।
গবেষক মারিয়া সেটন এ প্রসঙ্গে বলেন, ‘গুগল আর্থ, বিশ্ব মানচিত্রসহ অন্যান্য মানচিত্রে এ দ্বীপটির অবস্থান দেখে সেখানে গিয়েছিলাম আমরা, অথচ সেখানে গিয়ে দেখি দ্বীপটি অদৃশ্য!’
তিনি বলেন, ‘নাবিকদের ব্যবহূত মানচিত্রে ওই এলাকায় সমুদ্রের গভীরতা চার হাজার ৬২০ ফুট দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন ছিল এত গভীর সমুদ্রে কী করে লম্বা একটা দ্বীপ থাকতে পারে। এ রহস্য জানার জন্যই সেখানে যাওয়া।’
মারিয়া সেটন আরও বলেন, এ দ্বীপটি কীভাবে মানচিত্রে স্থান পেল, আমাদের কাছে সে তথ্য জানা নেই। তাই অদৃশ্য এ দ্বীপটির বিষয়ে আরও গবেষণা চালানো হবে।’
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদপত্রে বলা হয়েছে, স্যান্ডি দ্বীপটির যদি অস্তিত্ব থাকে, তবে তা নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমার মধ্যে থাকতে পারে। তবে ফ্রান্সের সরকারি মানচিত্রে তার উল্লেখ নেই।
স্যান্ডি দ্বীপ কোথায় হারাল? অস্ট্রেলিয়ার গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, ‘বৈজ্ঞানিক মানচিত্র ও গুগল আর্থে এ দ্বীপটির অস্তিত্ব ভুল করে দেখানো হতে পারে। যার পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর।
এদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ম্যাপ তৈরির সময় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও পরামর্শ নিয়ে তবেই এ ম্যাপ তৈরি করা হয়েছে। তবে পৃথিবীতে অনেক কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই অনেক কিছু আড়াল হয়ে যেতে পারে।
বিবিসি জানিয়েছে, অদৃশ্য স্যান্ডি দ্বীপের খোঁজে এখন অনেক রোমাঞ্চপ্রত্যাশী আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: প্র্থমআলো.কম, ২৩/১১/২০১২

Sunday, August 12, 2012

ডিম না, মুরগিই আগে!

মুরগি নাকি ডিম? কোনটি আগে? না, এখন এটা আর শুধু সাধারণ মানুষের প্রশ্ন নয়, এর উত্তর খুঁজে ফিরছেন বিজ্ঞানীরাও৷ আর এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত মুরগিই আগে৷

মঙ্গলের রুক্ষ প্রান্তর যেন মোজাভে মরুভূমি


ঢাকা, ১০ আগস্ট: এ যেন মঙ্গলের মাটিতে এক টুকরো পৃথিবী। তবে শস্যশ্যামলা নয়, ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির মতোই রুক্ষ লালগ্রহের সেই ‘দুনিয়া’। অন্তত সে রকমটাই ধরা পড়েছে মঙ্গলের নতুন ‘বাসিন্দা’ ‘মিস কৌতূহলের’ চোখে। এবং সঙ্গে সঙ্গেই সেই ছবি সে পাঠিয়ে দিয়েছে নাসার

Wednesday, May 2, 2012

‘পান্তা ভাতের জল, তিন পুরুষের বল’



আগে আমি দিনে চারবার পান্তা ভাত খেতাম। পান্তা ভাতের জল, তিন পুরুষের বল। কথাগুলো ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স (১৯৫২) ও শরীর চর্চাবিদ মনোহর আইচের। এ বছর তিনি সেঞ্চুরি করেছেন। তবে রানে বা অন্য কিছুতে নয়, বয়সে। তাঁর এই দীর্ঘ জীবনের রহস্যের কথা বলতে গিয়ে ইন্ডিয়া টুডেকে তিনি এসব কথা বলেন।

Saturday, April 28, 2012

মেক্সিকোর এক মায়ের গর্ভে ৯ সন্তান


মেক্সিকোয় এক নারীর গর্ভে বড় হচ্ছে ৯টি সন্তান। তার গর্ভে ৬টি কন্যা ও ৩টি পুত্র-সন্তানের ভ্রূণের উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকরা। ওই মায়ের নাম কার্লা ভ্যানেসা পেরেজ। বর্তমানে প্রাদেশিক

Wednesday, April 11, 2012

চোখ আপনার সম্পর্কে কী বলে?


যখন আপনি এই লেখাটা পড়ছেন বা অন্য কোনো জায়গায় নজর দিচ্ছেন, তখন সাধারণত আপনি আপনার চোখের

Thursday, March 8, 2012

ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়




পৃথিবীতে বড় ধরনের সৌরঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই সৌরঝড়ের আঘাতে বিদ্যুৎ সরবরাহ, উপগ্রহ যোগাযোগ এবং বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সৌরঝড়। সৌরঝড়ের প্রভাবে বিপুল পরিমাণ চার্জিত বিদ্যুৎ কণা পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চলতি সপ্তাহের প্রথম দিকে সূর্যের উপরিতলে সংঘটিত বিস্ফোরণের ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এই সৌরঝড় জ্যোতির্বিদদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া পরিষ্কার থাকলে পৃথিবীর উত্তর অক্ষাংশ বরাবর আকাশে সৌরঝড়ের ফলে সৃষ্ট আলোর শিখা দেখা যাবে। এদিকে, মেরু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে বলে ওই সময়ে এসব রুটে চলাচলকারী বিমানগুলিকে ভিন্ন পথ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে মার্কিন ‘ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ বিশেষজ্ঞ জোসেফ কানচস বলেন, সৌরঝড়টি একেবারে আমাদের নাকের ওপর আঘাত করবে। এই ঝড়ের প্রভাবে চার্জিত কণাগুলি ঘণ্টায় ৪০ লাখ মাইল বেগে পৃথিবীর উপর আছড়ে পড়বে। আগামী শুক্রবার সকাল পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: মানবজমিন.কম, ০৮/০৩/২০১২

Monday, January 16, 2012

‘বিবর্তনবাদই বিজ্ঞানের সবচেয়ে গভীর ও সুন্দর তত্ত্ব’

 ‘ডারউইনের বির্বতনবাদ’ বিশ্বের সেরা তত্ত্বের স্বীকৃতি পেয়েছে। আর এই স্বীকৃতি জনপ্রিয় মতামতের ভিত্তিতে নয়, সেরা পণ্ডিতদের বিবেচনাতেই মিলেছে।

Saturday, December 24, 2011

বৃটেনে বছরে নিখোঁজ আড়াই লাখ মানুষ



বৃটেনে প্রতি বছর নিখোঁজ হয় আড়াই লাখ মানুষ। তারা একদিন ফিরে আসবেন এমন প্রতীক্ষায় দিন কাটে প্রায় ১০ হাজার শিশু-কিশোর ও হাজার হাজার পরিবারের। নিখোঁজ ওই মানুষদের সঙ্গে তাদের পরিবারের একটি যোগসূত্র তৈরি করে দিতে লন্ডনের দ্য সান পত্রিকা একটি প্রচারণায় নেমেছে। এর নাম দেয়া হয়েছে

Friday, December 9, 2011

স্বার্থপর ব্যক্তি দ্রুত পদোন্নতি পান!



স্বার্থপরতা ও আগ্রাসী মনোভাবকে সাধারণত নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন মানুষগুলো নেতা হিসেবে অনেক বেশি সাফল্য পান। পাশাপাশি কর্মক্ষেত্রেও তাঁরা দ্রুত পদোন্নতি পান।

Tuesday, December 6, 2011

আরেক পৃথিবী! (ভিডিওসহ)




বিজ্ঞানীরা সম্প্রতি আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতোই নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন।

জীবন বাঁচাল ভায়াগ্রা

undefined




কন্যা শিশুটির নাম সিরাইস স্মল। ওর বয়স ১০ মাস। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিস্টল এলাকার এক হাসপাতালে ওর হার্টে অপারেশন হয়েছে। দীর্ঘ সময় ধরে এই ওপেন হার্ট সার্জারির সময় হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে সে মারা যাচ্ছিল। ওই মরণদশা থেকে শিশুটিকে রক্ষা করেছে পুরুষত্বহীনতা চিকিৎসার বহুল আলোচিত ওষুধ ভায়াগ্রা। খবর দ্য ডেইলি মেইল অনলাইনের। শিশুটির মা-বাবা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশিশু সিরাইস

Sunday, September 11, 2011

টাক মাথায় চুল গজানোর বিশেষ পদ্ধতি উদ্ভাবন



টাক মাথায় চুল গজানোর বিশেষ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। নতুন এ পদ্ধতিতে বৈদ্যুতিক তরঙ্গ মৃত চুলের গোড়ায় সংকেত পাঠিয়ে চুলকে আবারো গজাতে সাহায্য করবে। খবর গিজম্যাগ-এর।

টাক মাথায় চুল গজানোর নতুন এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা।

গবেষক হোর্সলে এ প্রসঙ্গে জানিয়েছেন,

Thursday, August 11, 2011

মজার কিছু সংখ্যাতত্ব


সংখ্যাতত্ত্ব : ১


আমেরিকার দৃ'জন বিখ্যাত প্রেসিডেন্ট আতাতায়ীর হাতে খুন হন।
* লিঙ্কন এবং
* কেনেডি

মজার বিষয় হচ্ছে,
* লিংকন প্রেসিডেন্ট হন ১৮৬০ সালে।
কেনেডি হন ১৯৬০ সালে - ঠিক একশো বছর পর।

Sunday, July 24, 2011

মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!

মহাশূন্যে বিশাল একটি জলাধারের সন্ধান পেয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে অন্তত ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়। 

Saturday, July 9, 2011

ধ্বংসের ভবিষ্যদ্বাণী

শাহ্রিয়ার সৌরভ
ধ্বংস হয়ে যাবে পৃথিবী। দিনক্ষণ জানিয়ে ঘোষণা করেছেন তারা। অনেকের মতে, পৃৃথিবীর বুকে নেমে আসবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। আবার কারও কারও মতে, প্রকৃতি নয়, মানুষের নিজের ভুলেই ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত তাদের মুখে ছাই দিয়ে এখনও বহাল তবিয়তে পৃথিবী নামক এই গ্রহটি। ভবিষ্যদ্বাণী ব্যর্থ হলেও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এসব বাণী। এ নিয়ে হলিউডে নির্মিত হয়েছে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র। বর্তমান বিশ্বের পরিস্থিতি, বিজ্ঞানীদের গবেষণা আর নানা দিক ব্যাখ্যা করে পৃথিবী ধ্বংসের আশঙ্কা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তবে ব্যাপক আলোচিত হলেও ব্যর্থ হয়েছে এমন কিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরা হয়েছে এ রচনায়।

Thursday, June 30, 2011

নেপালে রাজপ্রাসাদ থেকে গুপ্তধন উদ্ধার

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাবেক একটি রাজপ্রাসাদে বিপুল পরিমাণ গুপ্তধন পাওয়া গেছে। সংস্কারকাজ করার সময় প্রাসাদের নিচে সোনা ও রুপার অলংকারের এই বিপুল মজুদ দেখতে পান শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

Sunday, June 12, 2011

ভয়ংকর বৃক্ষ!



প্রকৃতি কখনও কখনও খেয়ালি আচরণ করে, যার কার্যকারণ খুঁজে পাওয়া মুশকিল। হ্যারি পটার ছবিতে আমরা দেখেছি ঝাঁকড়া চুলের মতো উইলো গাছ, গাছেদের হাঁটাচলা। বাস্তবে তো আর সেসব সম্ভব নয়। গাছকে মাটি আঁকড়ে পড়ে থাকতে হয় তার আয়ুষ্কাল পর্যন্ত। ইংল্যান্ডের সাফোকে স্টাওলাঙ্কটাক হল নামে একটি নার্সিং হোম আছে। এর চৌহদ্দিতে এমন এক গাছ আছে যাকে দেখলে বাচ্চারা ভয়ে দু'হাত দিয়ে চোখ ঢাকবে। দ্বিতীয়বার ও-পথ মাড়াবে না। এমন এক