Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Showing posts with label Baby Health. Show all posts
Showing posts with label Baby Health. Show all posts

Tuesday, December 6, 2011

জীবন বাঁচাল ভায়াগ্রা

undefined




কন্যা শিশুটির নাম সিরাইস স্মল। ওর বয়স ১০ মাস। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিস্টল এলাকার এক হাসপাতালে ওর হার্টে অপারেশন হয়েছে। দীর্ঘ সময় ধরে এই ওপেন হার্ট সার্জারির সময় হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে সে মারা যাচ্ছিল। ওই মরণদশা থেকে শিশুটিকে রক্ষা করেছে পুরুষত্বহীনতা চিকিৎসার বহুল আলোচিত ওষুধ ভায়াগ্রা। খবর দ্য ডেইলি মেইল অনলাইনের। শিশুটির মা-বাবা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশিশু সিরাইস

Sunday, May 15, 2011

শিশুর দাঁতের যত্ন



শিশুর বেড়ে ওঠার সময় থেকে শরীরের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের পরিচর্যার দিকে নজর রাখতে হয়। সেখানে দাঁতের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। শিশুর দাঁতের যত্নে আমাদের কি কি করনীয় থাকতে পারে তা এবার জেনে নেওয়া যাক.......

Saturday, May 7, 2011

শিশুর দাঁত উঠলে কী করবেন

বাচ্চাদের যখন সদ্য দাঁত উঠে তখন মাড়িতে চুলকানি হয়। তখন আপনি আপনার শিশুর মাড়িতে মধু লাগিয়ে দিন।
চকলেট খাওয়াবেন না
আপনার শিশুকে চকলেট একদম খাওয়াবেন না। চকলেট খাওয়ালে দাঁত ও লিভারের ক্ষতি হয়।
মানসিক স্বাস্থ্য ভালো রাখুন

Friday, May 6, 2011

শিশু যেন পানি খায়
















জল পান করা শিশুদের জন্য আবশ্যক। যত বেশি জল শিশুরা তাদের চাহিদা মাফিক পান করবে ততবেশি শিশু সুস্থ থাকবে এটা বলার অপেক্ষা রাখে না। অন্যান্য খাবারের সাথে সাথে শিশুকে পরিমাণ মতো জল পান করতে দিন...
‘আজকাল আমার কাছে যতজন মা আসেন, তাঁদের অধিকাংশই শিশুর খাবারে অনীহার কথা বলে বলে হয়রান। গরম বাড়ছে, বাড়ছে তাঁদের শিশুদের ডায়রিয়া, বদহজম ও বমির সমস্যা। যতই বলি বেশি করে পানি খাওয়ান, তাঁদের একটাই কথা, খাবারই খেতে চায় না, বাচ্চা খাবে পানি?’ বলছিলেন বারডেমের শিশু বিভাগের প্রধান তাহমিনা বেগম। আসলেই বাচ্চারা পানি খেতে চায় না বেশি। কিন্তু এই গরমে পানি না হলে কি চলে? তাই বাচ্চার খাবারের মেন্যু নির্বাচনে হতে হবে কৌশলী। যাতে শিশুর শরীরে পানিস্বল্পতা দেখা না দেয় এই গরমে। এ নিয়ে পরামর্শ দিয়েছেন তাহমিনা বেগম ও পুষ্টিবিদ সিদ্দিকা কবীর।

শিশুর সকালের খাবার



শিশুর দৈনন্দিন খাবারের তালিকায় সকালের খাবার কি খুব জরুরি? এমন প্রশ্ন মা বা অভিভাবকের মনে ঘুরপাক খায়। আসলেই সকালের খাবার খুব প্রয়োজনীয়, কেননা দিবসের প্রথম ভাগের খাবার শরীরে শক্তি জোগায়, যাতে সারা দিনের রসদ শরীর মোটামুটিভাবে পেয়ে যায়। শিশুরা ভালোভাবে সকালের খাবার খেয়ে নিলে শরীরে বেশি শক্তি পায়, স্কুলে ভালো করে, সারা দিন ভালোভাবে কাটাতে পারে। অন্যথায় শিশু খুব খিটখিটে, অস্থির ও ক্লান্ত হয়ে থাকে।

Thursday, March 31, 2011

ঘুমপাড়ানি গান ও শিশুদের স্বাস্থ্য


‘ঘুমপাড়ানি মাসি-পিসি
মোদের বাড়ি এসো
বাটাভরা পান দেব
গালভরে খেয়ো।’
এসব গান মা-মাসির মুখে শুনে শুনে ঘুম গেছে কত শিশুর। আজ তেমন গান শুনে শুনে ঘুম যাওয়া কম শিশুদের ভাগ্যেই জোটে। এসব ঘুমপাড়ানি গানের চল ছিল পৃথিবীতে অনেক দিন থেকে। নানা দেশে এখনো আছে। এই গানগুলোর চিরায়ত আবেদনের কথা কেবল বলি কেন? এদের

শিশুদের চিকিৎসার শুভ সংবাদ

 শিশুর অসুখবিসুখ সারিয়ে তোলা কিংবা প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীরা নিরন্তর গবেষণা কার্যক্রমে যুক্ত আছেন। পর্যবেক্ষণলব্ধ তথ্য-উপাত্ত অনেক ধাপ পেরিয়ে প্রমাণিত সত্যে পর্ষবসিত হয়। বড়দের ওপর তা যথাযথ স্বীকৃত হলে ছোটদের স্বাস্থ্য রক্ষায় চলে এর প্রয়োগ। শিশুস্বাস্থ্য পরিচর্চায় সাম্প্রতিক কিছু গবেষণাপত্রে কল্যাণমূলক নানা দিক উন্মোচিত হয়েছে:
ফুড অ্যালার্জি: কোনো শিশু খাবারের ফুড অ্যালার্জিতে ভুগলে তার একমাত্র নিদান হলো ওই খাবার শিশুকে আর খেতে না দেওয়া। ফুড ওআইটি (ওরাল ইমিউনো থেরাপি) এখন সম্ভাবনাময় থেরাপি। যদিও সঠিক ডোজ, মুখে বা জিভের নিচে কত দিন ধরে তা রাখা হবে, বয়সভেদে তার কার্যকারিতা এবং বাসায় রেখে এর প্রয়োগ কীভাবে নিরাপদ হবে, সেসব তথ্য জানার অবকাশ রয়েছে। তবে এতে অ্যালার্জিক খাবার স্বল্প পরিমাণে প্রতিদিনের খাবারে দেওয়া হবে, ফলে হঠাৎ করে ফুড অ্যালার্জিজনিত তীব্র প্রতিক্রিয়া থেকে শিশু সুরক্ষা পেতে পারে।
জিয়ারডিয়াসিস চিকিৎসায় পাঁচ দিনের অ্যালবেনডাজল: এত দিন ধরে এ চিকিৎসায় মেট্রোনিডাজল সর্বাধিক ব্যবহূত ওষুধ ছিল। সাম্প্রতিক মেটা অ্যানালাইসিস দেখাচ্ছে, প্রতিদিন ৪০০ মিলিগ্রামের এক ডোজ করে পাঁচ দিনের দেওয়া চিকিৎসায় অ্যালবেনডাজল সমান কার্যকর। দাম কম ও নিরাপদ।
ম্যালেরিয়ার জন্য নতুন গাইডলাইনস: আরডিটি ব্যবহার করে চিকিৎসা শুরুর আগে দ্রুত রোগ নির্ণয় করা হলে ওষুধের প্রতি রেসিস্ট্যান্স, প্রতিক্রিয়া ও অন্য অসুখ কি না, তা যাচাইয়ের ধারণা ও প্রবৃত্তি এবং ডাগস ফেলিওর প্রভৃতি ক্ষেত্রে কার্যকর ফলাফল আসবে, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার মতো ম্যালেরিয়াপ্রবণ এলাকায়। হু বর্তমানে ফ্যালাসিপেরাম ম্যালেরিয়ার মতো মারাত্মক জীবন-সংহারক ম্যালেরিয়ায় এসিটি অর্থাৎ আর্টিমেসিন বেইজড কম্বিনেশন থেরাপি ব্যবহারের পরামর্শ দিচ্ছে। এতে রেসিস্ট্যান্সের মাত্রা বাড়বে না। এ ছাড়া প্রতি কেইস ২৮ দিন বা ততোধিক পর্যন্ত ফলোআপে দেখার কথা বলছে, আগে যা ছিল ১৪ দিন পর্যন্ত।
এইচ১এন১ এপিডেমিক ইনফ্লুয়েঞ্জা: ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লুতে শুধু স্কুল বন্ধ রাখার কার্যক্রম সুফল বয়ে আনবে না, বরং তা যদি কমপক্ষে আট সপ্তাহ বন্ধ থাকে, তবে এপিডেমিক উচ্চমাত্রা এক সপ্তাহের বেশি দেরিতে ঘটার সুযোগ আনতে পারে, তাতে ভ্যাকসিন দিলে এর কার্যকারিতা সৃষ্টির সুযোগ পাওয়া যাবে।
যেসব মা বাচ্চাকে বুকের দুধ পান করান না, তাঁরা রক্তনালির অসুখ তথা কার্ডিওভাসকুলার ডিজিজে বেশি ভোগার ঝুঁকিতে আছেন।
বায়োনিক চোখ প্রতিস্থাপন: মানবটিসুতে ইলেকট্রনিক সার্কিট লাগানোর মতো। আগে কানে শোনার জন্য ককলিয়ার ইনফ্ল্যান্ট হয়েছে। এটিও সে রকম। অন্ধদের (যাদের বেশির ভাগ রেটিনাইটিস পিগমেনটোসা অন্ধত্বের কারণ হিসেবে নির্ণয় হয়েছে) চশমায় যেকোনো একটা লেন্সে ক্যামেরা আছে। এসব তথ্য ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে চোখের সারফেসে পড়ে, যা কেবেলর (রেটিনায় লাগানো) সাহায্যে রেটিনাকে উদ্দীপ্ত করে এবং মস্তিষ্ক এসব সংকেত পড়ে নিতে অভ্যস্ত হয়।
দীর্ঘমেয়াদি কিডনির অসুখে ভোগা শিশুর কিডনির কার্যক্ষমতা নির্ণয় করতে নতুন ফর্মুলার উদ্ভাবন: জিএফআর=০.৪৩১* (উচ্চতা সেন্টিমিটার বা সিরাম ক্রিয়াটিনিন)। কিডনি রোগে আক্রান্ত শিশুর শিরায় স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও কেমোথেরাপি দিতে এই ফর্মুলা সাহায্য করবে।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০২, ২০১১