দেশের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির বহুযুগের দাবি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের দাবি, জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ অনুসারেই দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা পাচ্ছেন সরকারী হাইস্কুলের সহকারী শিক্ষকরা। অবসান
অবসর বোর্ডে বর্তমানে প্রায় ১৬ হাজার আবেদন পড়ে আছে। টাকা না থাকায় ১৬ হাজার শিক্ষকের অবসর দেয়া যাচ্ছে না। বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক আসাদুল হক গতকাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ২২ জন শিক্ষকের এক চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি তাকে সংবর্ধনা প্রদান করে।
মাগুরার মোহাম্মদপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্রনাথ বিশ্বাস দেড় বছর আগে পেনশনের আবেদন করেন। কিন্তু এখনো তাঁর পেনশনের দেখা নেই। তিনি বলেন, 'চাকরি শেষে দুইবার স্ট্রোক হয়েছে। এ অবস্থায় তদবির করতে পাবলিক গাড়িতে যেতে পারি না। ৫০ টাকা বেতনে চাকরিতে ঢুকেছিলাম। এখন আমার কত ছাত্র বড় বড় জায়গায় চাকরি করে। কিন্তু তারা কি জানে, তাদের স্যার আজ কত অসহায়?'