Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, January 8, 2012

এক চেয়ারম্যানের নিজস্ব ‘আদালত’

প্রতি শনিবার গ্রামটিতে ‘আদালত’ বসে। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই দিন বাদী-বিবাদী দুই পক্ষকে টাকা দিয়ে কথিত ‘আইনজীবী’ নিয়োগ করতে হয়। নইলে বিচার করেন না ‘বিচারক’।

তেজস্ক্রিয়তা নিরাময় করবে তুলসী !



একটা সময় তুলসী পাতা ঠান্ডা, সর্দি, কাশির মতো অসুখের পথ্য হিসেবে ব্যবহূত হতো। এবার এই তুলসী পাতায় বড় ধরনের গুণাগুণের খোঁজ পেয়েছেন ভারতের বিজ্ঞানীরা। তাঁরা দাবি করছেন, তুলসীপাতা ক্ষতিকর তেজস্ক্রিয়তা নিরাময়ের ওষুধ হিসেবে কাজ করবে। প্রাথমিক পর্যবেক্ষণে ভারতের বিজ্ঞানীরা তেজস্ক্রিয়তার বিরুদ্ধে এর কিছু কার্যকারিতা খুঁজে পেয়েছেন।

দুই টুকরো হয়ে ডুবে গেল ‘রেনা’


ঝোড়ো আবহাওয়ার কারণে গত রোববার গ্রিসের একটি মালবাহী জাহাজ দুই টুকরা হয়ে নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে ডুবে গেছে। জাহাজটি ৮০০ কনটেইনার বহন করছিল। এ ঘটনাকে নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে ঘটিত এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা বলা হচ্ছে।
গত বছরের অক্টোবরে জাহাজটি নিউজিল্যান্ডের সমুদ্রসীমানায় ডুবোচরে আটকে পড়েছিল। গ্রিসের এই জাহাজটির নাম রেনা। ৫ অক্টোবর জাহাজটি নর্থ আইল্যান্ড রিসোর্টের অদূরে হিমশৈলর সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার জন্য জাহাজটির ক্যাপ্টেনসহ আরও ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিয়ে পাগল বুড়ো’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একে একে ছয়টি বিয়ে করেছেন শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তি। কিন্তু শেষ বয়সে এসে সন্তানদের ভরনপোষণ দিতে না পারা এবং স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি করায় মামলায় ফেঁসে গেছেন এই বৃদ্ধ। তাঁর চতুর্থ স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আজ রোববার এই আদেশ দেন।

মায়ের পরকীয়ার বলি শিশু ইশরাত!


মৃত সন্তানকে জড়িয়ে ধরে মায়ের আহাজারি
মৃত সন্তানকে জড়িয়ে ধরে মায়ের আহাজারি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িঘর থেকে উদ্ধার করা শিশু ইশরাতকে মুখে রুমাল চাপা দিয়ে দেয়ালে ঠেসে ধরে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহূত রুমালটি উদ্ধার করা হয়েছে।