Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, August 28, 2011

মোমের শিখায় হীরা!


অন্ধকারে মোমের বাতি জ্বালালে উজ্জ্বল শিখায় আলোকিত হয় চারপাশ। মোমের শিখার এই ঔজ্জ্বলতার মধ্যেও রহস্য রয়েছে। আর সে রহস্যটিই খুঁজে বের  করেছেন বলে দাবি করেছেন স্কটল্যান্ডের গবেষকরা। গবেষকদের মতে, মোমবাতির শিখায় রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র হীরার কণা যা আলোর সৃষ্টি করে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

এলিয়েনদের পৃথিবী আক্রমণের আশংকা

আজ অব্দি এলিয়েন বা ভিনগ্রহের কোনো প্রাণীর কোনো খোঁজ পাননি নাসার গবেষকরা। তারপরও তারা এলিয়েনদের কাছ থেকে পুথিবীতে হামলার আশংকা করছেন। গবেষকদের আশংকা, এলিয়েনরা যে কোনো সময় হয়তো পৃথিবীতে এসে পড়বে এবং তছনছ করে দিয়ে যাবে মানুষের আবাসস্থলটিকে। খবর ডেইলি মেইল-এর।

১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল



সৌর প্যানেল সব সময় সমতল হতে হবে এমন কোনো কথা নেই। সম্প্রতি গাছ আকৃতির সৌর প্যানেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোর। তিনি গাছের ডালের মতো করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সমতল প্যানেলের চাইতে দ্বিগুণ আলো সংগ্রহ করতে পারে। খবর সিনেট-এর।

পৃথিবীতে মোট প্রজাতি ৮৭ লাখ


সম্প্রতি কানাডার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে প্রায় ৮৭ লাখ প্রজাতির বাস। কিন্তু বিশাল এ প্রজাতির মধ্যে মাত্রই এক চতুর্থাংশের খোঁজ পাওয়া গেছে, বাকি বারো আনা প্রজাতিই এখনো পর্যন্ত অজানা। খবর রয়টার্স-এর।

গবেষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্রই ১৯ লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রের নিচে খোঁজ পাওয়া সাইক্লেডিয় যুগের ফ্রগফিশ, বা চোখহীন চুলওয়ালা চিংড়ি এতোদিন ধারণার বাইরেই ছিলো।

ঈশ্বর কণা অস্তিত্বহীন!


খবর রটেছিলো, ঈশ্বর কণার খোঁজ পাওয়া গেছে। কিন্তু তা ছিলো নিছকই গুজব। সে সময় সার্ন-এর গবেষকরা এ কণার অস্তিত্ব নিশ্চিত করতে পারেননি। তবে, এবারে গবেষকরা মুখ খুলেছেন। তারা বলছেন, ঈশ্বর কণার কোনো অস্তিত্বই নেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুলাই মাসে গবেষকরা বলেছিলেন, ‘হয়তো মাহেন্দ্রক্ষণ খুব কাছেই। আমরা শিগগিরই সুসংবাদ দেবো’। তবে, গবেষকরা সুসংবাদ দিতে না পারলেও এখনো আশা ছাড়ছেন না বলেই জানা গেছে।