Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, June 25, 2011

ডিপিটি টিকা দীর্ঘ দিন রোগমুক্ত রাখে কীভাবে?

মানবদেহের রোগপ্রতিরোধ-ক্ষমতার সঙ্গে সম্পর্কিত জীবকোষগুলোর স্মৃতিশক্তি প্রবল। টিকা দিলে বা কোনো রোগের সংক্রমণ ঘটলে শরীর যেভাবে আত্মরক্ষার চেষ্টা করে, তা ওই কোষগুলো অনেক দিন মনে রাখতে পারে। টিকার কাজ হলো শরীরকে এক অর্থে বোকা বানানো। শরীর ভাবে, সে বুঝি সত্যি সত্যি কোনো রোগে আক্রান্ত হয়েছে। আসলে তা নয়। টিকায় ব্যবহার করা হয় বিশেষ কোনো রোগজীবাণুর কৃত্রিম প্রোটিন অথবা প্রজননক্ষমতাহীন জীবাণু, যা স্বল্পমাত্রায় দেহে প্রবশ করিয়ে দেওয়া হয়।

৯৯ বছর বয়সে প্রথম বিয়ে!

পণ করেছিলেন জীবনটা এভাবেই পার করে দেবেন। কিন্তু মানুষ নাকি পণ করে তা ভাঙার জন্যই। মার্কিন নাগরিক গিলবার্ট হেরিকের জীবনেও ঘটেছে তাই। ৯৯ বছর বয়সে এসে পণ ভাঙলেন তিনি। অবসান ঘটালেন কুমার জীবনের।

পুত্রের আশায়...

প্রচণ্ড গরমে তিনি যতই কাহিল হন না কেন, পানিতে একটু গা ভেজানোর নামও নেন না। কাটেন না চুল-দাড়ি। কারণ একটিই, পুত্রসন্তান চাই। কোনো এক সাধু তাঁকে গোসল না করে সাধনার পথ বাতলে দিয়ে বলেছিলেন, কঠোরভাবে এ পথ অনুসরণ করলে পুত্রসন্তান হবে তাঁর। সেই থেকে কেটে গেল তাঁর দীর্ঘ ৩৭ বছর।

মায়া সভ্যতার...

মায়া সভ্যতার এক শাসকের সমাধির ভেতর তৈজসপত্র, শেষকৃত্যে ব্যবহূত মুক্তা ও মূল্যবান পাথরখচিত কাপড়ের টুকরো এবং সমাধিটির দেয়ালে আঁকা রঙিন চিত্রকর্মের সন্ধান মিলেছে। দূরনিয়ন্ত্রিত একটি ছোট ক্যামেরার সাহায্যে এসব চিত্র ধারণ করা হয়। ১৯৯৯ সালে মেক্সিকোর শিয়াপাস রাজ্যের প্যালেঙ্ক শহরে একটি পিরামিডের ভেতর সমাধিটির সন্ধান মেলে।

Friday, June 24, 2011

বেসরকারি শিক্ষকেরা টাইম স্কেল পাচ্ছেন, পাবেন প্রভাষকেরাও: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল দেওয়া শুরু হয়েছে। বেসরকারি সব কলেজের প্রভাষকদেরও টাইম স্কেলও দেওয়া হবে। এ বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের হাফিজউদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে অধিবেশন শুরু হয়। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।