Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, November 20, 2011

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল আজ ২০ নভেম্বর প্রকাশ করা হয়েছে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Wednesday, November 9, 2011

ভূপেন হাজারিকা অমর রহে



শেষ বিদায় জানানো হলো উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে। আজ বুধবার সকালে জন্মভিটা আসামে লাখো মানুষ শেষ বিদায় জানায় তাঁকে। তারপর সম্পন্ন হয় শেষকৃত্যানুষ্ঠান। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিশু উদ্যানে।
ভূপেন হাজারিকা গত শনিবার বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

'নিয়াজির আত্মসমর্পণ বিলম্বিত হয় যে কারণে...

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রয়োজনে ভারতীয় অবস্থানে হামলা চালানোর জন্য মার্কিন নৌবহরকে নির্দেশ দেওয়ার পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের বিষয়টিও অন্তত ১৯ ঘণ্টা ঝুলিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র সরকার।

এক রশির দুই প্রান্তে ঝুলেছে প্রেম

ঝিনাইদহের কোদালিয়া গ্রামে এক রশির দুই প্রান্তে ঝুলে গতকাল মঙ্গলবার একসঙ্গে আত্মহত্যা করেছেন দুই তরুণ-তরুণী। এঁরা হলেন ঝিনাইদহের কোদালিয়া গ্রামের মোমিন উদ্দিন (২২) ও পার্শ্ববর্তী মাগুরা জেলার শ্রীরামপুর গ্রামের সীমা খাতুন (১৮)।

Friday, November 4, 2011

এখনো ক্যানসারই বড় ঘাতক

বিশ্বে প্রতিবছর বিভিন্ন কারণে অসংখ্য মানুষ অকালে মারা যান। কিন্তু অবাক করা তথ্য হলো, এদের মধ্যে প্রতি ১০ জনে চারজনই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এ সংখ্যা হার্ট অ্যাটাক, এইডস কিংবা স্টোকে আক্রান্ত হয়ে অকালে মারা যাওয়া মানুষের চেয়েও বেশি। যুক্তরাজ্যভিত্তিক ক্যানসার রিসার্চের এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।