Accounting
হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর
Honours & Masters Result
নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে
রাশিফল জানতে চান?
তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....
Wednesday, November 2, 2011
চুয়াত্তরেরই পুনরাবৃত্তি!
আইভীকে বিজয়ী ঘোষণা, শামীমের ভরাডুবি
Sunday, October 23, 2011
চাকরির তদবিরে মন্ত্রী এমপির ডিও লেটার
এলাকার উন্নয়নে মন্ত্রী-এমপিরা হরহামেশা 'ডিও লেটার' (চাহিদাপত্র) দিয়ে থাকেন। নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগণের দাবি পূরণে মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানে তারা দেন-দরবার করেন। কিন্তু চাকরিতে নিয়োগ দিতেও এখন অবৈধভাবে 'ডিও লেটার' দেওয়া হচ্ছে। সরকারি, আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হলেও কোনো ধরনের নীতি-নৈতিকতার ধার না ধেরে পিডিবিতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য মন্ত্রী ও এমপিরা ডিও লেটার পাঠাচ্ছেন। ফলে জনবল নিয়োগে রাষ্ট্রীয় সংস্থাটিতে এখন রীতিমতো তদবিরের হাট বসেছে। নিয়োগ নিয়ে চলছে বাণিজ্য। তদবিরের ক্ষেত্রে পিছিয়ে নেই সরকারি দলের প্রভাবশালী নেতারাও। নিয়োগপ্রার্থীর পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতাদের ভিজিটিং কার্ড জুড়ে দিয়ে কিংবা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপির ওপর মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতারা জোর সুপারিশ করেও তদবির চালাচ্ছেন। শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি সহকারী পরিচালক (প্রশাসন) পদের এক নিয়োগ প্রার্থীর পক্ষে পিডিবির চেয়ারম্যানকে ডিও দিয়েছেন। খুলনার তেরখাদার মোঃ নূরউদ্দীন শেখের ছেলে মোঃ রকিবুল ইসলামের জন্য সুপারিশ করে ডিওতে তিনি লিখেছেন, "সে আওয়ামী পরিবারের সদস্য এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। উলি্লখিত প্রার্থীকে 'সহকারী পরিচালক (প্রশাসন)' পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।" শুধু এই প্রার্থী নয়, এমন আরও বেশ কয়েকজনের জন্য তদবির করেছেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
Friday, October 7, 2011
যে কারণে স্টিভ জবস গুরুত্বপূর্ণ
‘সময়ের সঙ্গে কখনো কখনো এমন সৃষ্টি এসে হাজির হয় যা ঘুরিয়ে দেয় ইতিহাসের চাকা। কোনো ব্যক্তি যদি তার কর্মসূত্রে এমন একটিও যুগান্তকারী উদ্ভাবনের সঙ্গে যুক্ত থাকতে পারেন তবে তিনি অসম্ভব ভাগ্যবান। অ্যাপলে আমাদের সুযোগ হয়েছে যুগ পাল্টে দেয়া এমন একাধিক পণ্য নিয়ে কাজ করার।
প্রোফাইল:স্টিভ জবস
স্টিভেন পল জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে ১৯৭০ সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। এরপর তিনি পিক্সার স্টুডিও এবং নেক্সট নামে আরো দুটি সফল প্রতিষ্ঠান গড়ে তোলেন।জবস জন্মেছিলেন স্যান ফ্রান্সিস্কোতে। কিন্তু সুখকর ছিলো না তার ছোটোবেলা। জন্মের পরপরই তাকে দত্তক দিয়ে দেয়া হয়। পল ও ক্লারা জবস দম্পত্তি তাকে দত্তক নেন।
Subscribe to:
Posts (Atom)