Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, August 25, 2011

নতুন সাজে আসছে ফেসবুক



ব্যবহারকারীদের সুবিধার জন্য ফেসবুক কর্তৃপক্ষ নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নতুন কিছু প্রতিষ্ঠান অধিগ্রহণেরও পরিকল্পনা করছে। মূলত তীব্র প্রতিযোগিতামূলক সামাজিক যোগাযোগের ওয়েব বাজারে গুগল ও টুইটারকে পেছনে ফেলতেই ফেসবুকের এই পদক্ষেপ।

Wednesday, August 24, 2011

বাল্ব দেবে ইন্টারনেট


ইন্টারনেট ব্যবহার সহজলভ্য করতে এবার বিজ্ঞানীরা অভিনব কৌশল বের করেছেন। এখন আপনার বাড়ির সাধারণ 'বাল্ব' ওয়্যারলেস ইন্টারনেট সম্প্রচার কাজে ব্যবহার হতে পারে। যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেরাল্ড হাস বলেন, 'আপনার বাড়ির আলোর সুইচটি অন করে যেন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পেতে পারেন সেই প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি।' তিনি জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা 

গড পার্টিকেল নেই!



বিশ্লেষকরা বলছেন, মহাজগৎ সৃষ্টিতে যে 'কণিকা' মুখ্য ভূমিকা পালন করেছে বলে বিজ্ঞানীরা মনে করতেন তার আদৌ কোনো অস্তিত্ব আছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। গত মাসে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য নিয়ে গবেষণারত

Tuesday, August 23, 2011

নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের

দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এ জন্য সরকার একটি বিধিমালা চূড়ান্ত করেছে। এর আওতায় সব কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে। 
বিধিমালাটি গেজেট আকারে ছাপার জন্য ১৪ আগস্ট ছাপাখানায় পাঠানো হয়েছে। এতে বিদ্যালয়ের নিবন্ধনের জন্য এলাকাভেদে আলাদা পরিমাণ টাকা, ভবন ও সংরক্ষিত তহবিলসহ বেশকিছু শর্তের বিধান রাখা হয়েছে। 
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো ইচ্ছামতো কার্যক্রম চালাচ্ছে। আমরা এগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনতে চাই। সে জন্যই নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Saturday, August 20, 2011

আসছে মস্তিষ্কসদৃশ কম্পিউটার!



মানুষের মতো কোনো কিছু শিখে নেওয়ার ক্ষমতা আছে কম্পিউটারেরও। কিন্তু মানুষের মস্তিষ্কের মতো করে চিন্তাভাবনা করে কাজ করতে পারবে এমন কম্পিউটার তৈরি করা সম্ভব হয়নি এখনো। কারন মস্তিষ্কের আদলে কম্পিউটার বানানোর কাজটা একই সাথে প্রাযুক্তিক ও মনস্তাত্ত্বিক। তাই এটা করতে গিয়ে বার বার সীমাবদ্ধতার মধ্যেই পড়েছে কম্পিউটার ও মস্তিষ্ক বিজ্ঞান। তবে সম্প্রতি এই দুই জগতের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম করপোরেশন। মস্তিষ্কের আদলে কম্পিউটার তৈরির কাজে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকেরা। ঘোষণা করেছেন যে তাঁরা নতুন ধরনের কম্পিউটার চিপ বানাতে সক্ষম হয়েছেন, যা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে।
প্রায় ১০০ জন গবেষকের টানা ছয় বছরের নিরলস প্রচেষ্টার পর এই নতুন চিপটি বানানোর কাজে অনেকখানি এগিয়ে গেছে আইবিএম। এখন পর্যন্ত এ গবেষণায় খরচ হয়েছে প্রায় ৪১ মিলিয়ন ডলার।