Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, April 13, 2017

দোলা-০১

কিছু কিছু মানুষ
জীবনে আসে দোলা দিতে
কিছুটা সময়
মনে রেখাপাত করতে
সময়ের স্রোতে - আসে পথচলায়

স্বপ্ন-০১

চলো একটি স্বপ্ন দেখি
যে স্বপ্নে চলবো পাশাপাশি
থাকবে না পিছুটান

ভালোবাসা-০৩

ভালোবাসি ভালোবাসি
তোমাকে আমি অনেক ভালোবাসি
এ ভালোবাসায় নেই চাওয়া
নেই কিছু পাওয়ার প্রত্যাশা
এ ভালোবাসা নয় আবেগের

একজনা

তুমি আমার এমনি একজন
স্বপ্নে এসে ভরিয়ে দিলে মন
তোমাকে খুঁজে পাইনা আমি
হয়ে গেছো হীরার চেয়ে দামি

Sunday, February 21, 2016

রাশিফল তারিখ অনুযায়ী


মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

মিথুন (২২ মে-২১ জুন)

কর্কট (২২ জুন-২২ জুলাই)

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

Sunday, February 1, 2015

বিভিন্ন পিকনিক স্পট ও রিসোর্টের ঠিকানা

সরকারি পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম গাজীপুরের এ ভাওয়াল উদ্যান। চত্ত্বর গাজীপুর সদর ও শ্রীপুর থানা জুড়ে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান। খেলাধুলার জন্য রয়েছে বড় একটি মাঠ। তাছাড়া রয়েছে এখানে একটি চিড়িয়াখানা। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে ৬,৪৭৭ হেক্টর জমিতে ১৯৭৩ সালে এ উদ্যান সরকারিভাবে গড়ে তোলা হয়। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল। এছাড়াও নানারকম গাছ-গাছালিতে পরিপূর্ণ এ উদ্যান। জাতীয় উদ্যানের ভেতরে বেশকয়েকটি বনভোজন কেন্দ্র, ১৩টি কটেজ ও ৬টি রেস্ট হাউস রয়েছে। উদ্যানে প্রবেশমূল্য জনপ্রতি ৬ টাকা। এছাড়া পিকনিক স্পট ব্যবহার করতে হলে, বন বিভাগের মহাখালী কার্যালয় (০২-৮৮১৪৭০০) থেকে আগাম বুকিং দিয়ে আসতে হবে।
সফিপুর আনসার একাডেমি গাজীপুর
জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত আনসার-ভিডিপি একাডেমির বিশাল চত্বর বেড়ানোর জন্য একটি উপযুক্ত যায়গা। অনুমতি সাপেক্ষে বনভোজন করারও ব্যবস্থা আছে এখানে । (০২-৭২১৪৯৫১-৯)
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, মীরপুর, ঢাকা
Tamanna World Family Park, Picnic & Shooting Spot
Address: 10 no. Goran ChotBari, Shahali, Mirpur, Dhaka-1216 (Opposite of Botanical Garden 2nd Gate),
Mobile:
+88 01716 637995, +88 01817 071289, +88 019120 96909,
http://tamannaworldbd.com/
নুহাশপলস্নী

Saturday, December 28, 2013

আপনার রাশি: ২০১৪ কাওসার আহমেদ চৌধুরীর চোখে

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে ‘নিউমারোলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries

Thursday, October 3, 2013

ক্যামেরা মোবাইল কেনার আগে

nonameমোবাইল ফোন কেনার সময় অনেক ক্রেতাই এর ক্যামেরা দেখে আকর্ষিত হন। মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেটা বুঝতে পেরেছে বলেই এখন বাজার ধরতে উন্নত

Friday, July 5, 2013

জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই

মান্না দে মান্না দে
এই তো সেদিনই না গুনগুন করে মান্না দের মতো দরদ মিশিয়ে গলা কাঁপিয়ে হূদয়ের সব আবেগ ঢেলে ভালোবাসার মেয়েটিকে বললেন, ‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই/ পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই’, তারপর যায় যখন কণ্ঠ থেকে ঝরে ‘আমার এ পথে শুধু/ আছে মরুভূমি ধু ধু/ আমি কীভাবে বাঁচাব তোমার মাধবী ওই’। কার না বুক ফেটে যায়।

দেড় শ বছর আগে বাঙালির অস্ট্রেলিয়া অভিযান

  • সামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়াসামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা সামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়াসামিয়া খাতুন ও তাঁর আবিষ্কৃত বাংলা বরফে লেখা কাসাসুল আম্বিয়া
  • দক্ষিণ এশিয়া থেকে এভাবেই উট নিয়ে যাওয়া হতো অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশিয়া থেকে এভাবেই উট নিয়ে যাওয়া হতো অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ার অধিবাসীরা নদীটির নাম দিয়েছিল ডার্লিং রিভার। বাংলা করলে দাঁড়ায় প্রিয়তমা নদী। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি নদী, নাম তার মারি। বাঙালির অস্ট্রেলিয়া অভিযানের সঙ্গে এই দুই নদীর সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এই শতক বা তার আগের শতক নয়। একেবারে উনিশ শতকে বাঙালি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল। নাবিক পেশার সূত্র ধরে হকার-পাচক-সার্কাসের কৌতুক অভিনেতা থেকে শুরু করে একেবারে উটের ব্যবসাও করেছে তারা। কিন্তু বাংলায় উট কোথায়।

Sunday, June 30, 2013

সুখী হওয়ার উপায় কী?

সুখী হওয়ার কি সত্যিই কোনো উপায় আছে? নেদারল্যান্ডসের ইরেসমাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্র বলছে, উপায় আছে। কিন্তু এ পথ চিরচেনা নয়, বরং একটু অচেনা, একটু অদ্ভুত।

Tuesday, June 25, 2013

গান্ধীর নারী সহচরের গোপন ডাইরি



 ভারতের ইতিহাসে তাকে সবাই ভালভাবে চেনেন। জীবনের শেষ দু’বছর তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে তার লাঠির মতো লেগে ছিলেন। তার হাঁটা, তার চলার সঙ্গে তিনি ছিলেন অবলম্বন। তারপরও তিনি রহস্যময়ী। তাকে নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা।

Friday, June 21, 2013

নারকেলের ডাল ছিল লারার প্রথম ব্যাট!

ব্রায়ান লারা ব্রায়ান লারা
সাও পাওলোর ধুলোমাখা পথে ছেঁড়াফাড়া বল দিয়ে খেলেই বড় হয়ে উঠেছিলেন পেলে। ব্রায়ান লারার গল্পটাতেও খুব বেশি পার্থক্য নেই। উইলো তো দূরের কথা, সাধারণ মানের কোনো কাঠের ব্যাটও তাঁর কপালে জোটেনি। তাঁর জীবনের প্রথম ব্যাটটি ছিল নারকেলের ডাল কেটে বানানো। বানিয়ে দিয়েছিলেন বড় ভাই। সেই ব্যাট দিয়ে ক্রিকেটে হাতেখড়ি হওয়া ব্রায়ান

গ্রহের ফেরে বয়স বাড়ে!

  • পৃথিবীতে তোমার বয়স ১০ বছর পৃথিবীতে তোমার বয়স ১০ বছর

Wednesday, June 12, 2013

পূর্ণতা অর্জনে পুরুষ ১১ বছর পিছিয়ে!

‘পরিপক্বতা’ অর্জনের ক্ষেত্রে পুরুষেরা বিপরীত লিঙ্গের তুলনায় ১১ বছর পিছিয়ে থাকে। নতুন এক গবেষণায় দাবি করা হচ্ছে, পুরুষের পূর্ণতা আসে ৪৩ বছর বয়সে।

Tuesday, June 4, 2013

ইচ্ছাপূরণের পুকুরে

হেঁটে আমাদের গন্তব্য এবার দেবতার পুকুর। এখানে এসে আরজি জানালে নাকি পূরণ হয় মনের ইচ্ছা। রোগমুক্তিও মেলে। ইচ্ছাপূরণের সেই পুকুরের স্থানীয় নাম মাতাই পূখিরী।
খাগড়াছড়ির টিপরা-অধ্যুষিত থুলিপাড়া থেকে আমাদের হাঁটা শুরু হলো। উদ্দেশ্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৫০০ ফুট ওপরে পাহাড়ের মাঝে অবস্থিত মাতাই পূখিরী পরিদর্শন। আধঘণ্টার মতো হাঁটার পর পৌঁছে যাই সেখানে। থুলিপাড়া থেকে কিছুটা এগোলেই চোখে পড়ে বড় বড় পাথরের নুনছড়ি ছড়া। সেখান থেকে এক টিপরা নারীকে পানির হাঁড়ি মাথায় নিয়ে ফিরতে দেখে আমাদের চলার গতিতে পড়ে ছেদ। ছড়ার পানি পড়ার দৃশ্য নান্দনিক সন্দেহ নেই। তবে প্রয়োজনের কথাও ভুলিনি। সেখানে বোতলে পানি ভরে গন্তব্যের পথে আবার চলা শুরু হয় আমাদের।

Friday, November 23, 2012

অদৃশ্য দ্বীপ!(ভিডিও)


  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ
গল্প আর উপন্যাসে অদৃশ্য দ্বীপের কথা শোনা যায়। কখনো বিশাল এক দ্বীপ আবার কখনো গভীর সমুদ্র! বাস্তবে কি থাকতে পারে এমন অদৃশ্য দ্বীপ? বিশ্ব মানচিত্র, গুগল ম্যাপ এমনকি নাবিকদের ব্যবহূত মানচিত্রেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ‘স্যান্ডি আইল্যান্ড’ নামের একটি লম্বাটে দ্বীপের খোঁজ পাওয়া যায়। আদৌ এ দ্বীপটির কোনো অস্তিত্ব আছে? সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা এ দ্বীপটির খোঁজে বের হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন। গুগল ম্যাপে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ শাসিত নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমায় এ দ্বীপটির অবস্থান নির্দেশ করা হলেও গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্যান্ডি দ্বীপের কোনো অস্তিত্বই নেই। মানচিত্রে যেখানে এ দ্বীপটির অবস্থান চিহ্নিত করা হয়েছে, সেখানে কোরাল সাগরের নীল জলরাশি খেলা করছে।
এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের

  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি স্যান্ডি দ্বীপের খোঁজে বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, যেখানে স্যান্ডি দ্বীপটি থাকার কথা, সেখানটায় সাড়ে চার হাজার ফুটের বেশি গভীর পানি।
গবেষক মারিয়া সেটন এ প্রসঙ্গে বলেন, ‘গুগল আর্থ, বিশ্ব মানচিত্রসহ অন্যান্য মানচিত্রে এ দ্বীপটির অবস্থান দেখে সেখানে গিয়েছিলাম আমরা, অথচ সেখানে গিয়ে দেখি দ্বীপটি অদৃশ্য!’
তিনি বলেন, ‘নাবিকদের ব্যবহূত মানচিত্রে ওই এলাকায় সমুদ্রের গভীরতা চার হাজার ৬২০ ফুট দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন ছিল এত গভীর সমুদ্রে কী করে লম্বা একটা দ্বীপ থাকতে পারে। এ রহস্য জানার জন্যই সেখানে যাওয়া।’
মারিয়া সেটন আরও বলেন, এ দ্বীপটি কীভাবে মানচিত্রে স্থান পেল, আমাদের কাছে সে তথ্য জানা নেই। তাই অদৃশ্য এ দ্বীপটির বিষয়ে আরও গবেষণা চালানো হবে।’
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদপত্রে বলা হয়েছে, স্যান্ডি দ্বীপটির যদি অস্তিত্ব থাকে, তবে তা নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমার মধ্যে থাকতে পারে। তবে ফ্রান্সের সরকারি মানচিত্রে তার উল্লেখ নেই।
স্যান্ডি দ্বীপ কোথায় হারাল? অস্ট্রেলিয়ার গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, ‘বৈজ্ঞানিক মানচিত্র ও গুগল আর্থে এ দ্বীপটির অস্তিত্ব ভুল করে দেখানো হতে পারে। যার পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর।
এদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ম্যাপ তৈরির সময় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও পরামর্শ নিয়ে তবেই এ ম্যাপ তৈরি করা হয়েছে। তবে পৃথিবীতে অনেক কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই অনেক কিছু আড়াল হয়ে যেতে পারে।
বিবিসি জানিয়েছে, অদৃশ্য স্যান্ডি দ্বীপের খোঁজে এখন অনেক রোমাঞ্চপ্রত্যাশী আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: প্র্থমআলো.কম, ২৩/১১/২০১২

Monday, November 5, 2012

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায়


আপনার শিশুকে আরও কিছুক্ষণ ঘুমাতে দিন। ঘুমের সময় কমিয়ে দিলে তাদের কান্নার ভাব হয়। মেজাজ খিটখিটে হয়। তারা হতাশ থাকে। কানাডার একদল গবেষক এ তথ্য দিয়েছেন।

এক ঘণ্টা টিভি দেখে আয়ু কমে ২২ মিনিট!


অবসরে কিংবা প্রয়োজনে টেলিভিশন না দেখলে চলে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য এটা সত্য। দীর্ঘ সময় টেলিভিশনের সামনে বসেও থাকেন কেউ কেউ। এবার বিজ্ঞানীরা তাঁদের নতুন করে ভাবার জন্য একটি তথ্য দিয়েছেন। তাঁরা বলছেন, প্রতি ঘণ্টা টিভি দেখায় ২২ মিনিট পর্যন্ত আয়ু কমায়।

প্রবেশপত্রে ক্যাটরিনার ছবি!


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক কিছু শিক্ষার্থী পড়েছেন বিপাকে। কারণ, প্রবেশপত্র হাতে পেয়ে দেখেন সেখানে নিজদের ছবির স্থলে রয়েছে বলিউড নায়ক-নায়িকাসহ ক্রিকেট তারকাদের ছবি।