Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Tuesday, April 26, 2011

গর্ভবতীর প্রতিদিন বাদাম গ্রহণ


গর্ভস্থ শিশুর হাঁপানির কারণ

গর্ভাবস্থায় বাদাম এবং বাদাম জাতীয় খাবার প্রতিদিন গ্রহণ করলে তা ভবিষ্যতে গর্ভস্থ শিশুর অ্যাজমা বা হাঁপানির উদ্রেক করতে পারে। নেদারল্যান্ডসের গবেষকরা এক সরকারি গবেষণায় এ তথ্য পেয়ে রীতিমত বিস্মিত হয়েছেন। তারা বলছেন, এর আগে আমরা গর্ভবতীর মাঝে মধ্যে বাদাম খাওয়া নিয়ে গবেষণা করে হাঁপানির সঙ্গে কোনো সম্পর্ক পাইনি, কিন্তু প্রতিদিন বাদাম খেয়েছেন এমন গর্ভবতীদের ভূমিষ্ঠ শিশুদের মধ্যে হাঁপানি লক্ষ্য করা যাচ্ছে, যা অনেকটাই বাদামের সঙ্গে সম্পর্কযুক্ত। তবে গর্ভাবস্থায় একেবারেই বাদাম খাওয়া যাবে না, এ কথাটি বলার সময় এখনও আসেনি। কিন্তু গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার গ্রহণের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করা ঠিক নয়।

হাইপারটেনশন ও স্ট্রোক



অধ্যাপক ডা. মোঃ আবু সিদ্দিক
হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ মানব জাতির অন্যতম ঘাতক রোগ এবং শতকরা ১০-১৫ ভাগ মৃৃত্যুই উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। সমীক্ষায় দেখা গেছে যে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা প্রায় ২০ জনই উচ্চ রক্তচাপে ভুগছে। এই রোগ যথাসময়ে শনাক্ত ও সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে বিভিন্ন প্রকার জটিলতাসহ অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই রোগ সম্পর্কে কিছু ধারণা থাকা সবারই প্রয়োজন।

রক্তচাপ কি?
প্রথমেই দেখা যাক রক্তচাপ বলতে আমরা কী বুঝি। মানুষের হার্ট বা হৃিপণ্ড প্রতিনিয়ত পাম্পের ন্যায় মানব দেহের প্রতিটি কোষে রক্ত সরবরাহ করে থাকে। এই রক্ত প্রবাহমান ধারায় রক্তনালীর দেয়ালে যে বল প্রয়োগ করে তাই রক্তচাপ। একজন প্রাপ্তবয়স্ক লোকের (১৮ বছরের ঊর্ধ্বে) রক্তচাপ যদি ১৩০/৮৫ মি.মি. পারদের নিচে থাকে তাহলে এটিকে স্বাভাবিক রক্তচাপ বলা হয়। সাধারণভাবে রক্তচাপ বলা হয়। সাধারণভাবে রক্তচাপ ১৪০/৯০ বা এর বেশি হলে একে উচ্চ রক্তচাপ বলে অভিহিত করা হয়।

সবুজ চায়ের উপকারিতা



গ্রিন টি বা সবুজ চা। জাপানি ভাষায় এটাকে বলা হয় ‘ওচা’। মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী একটি চা পাতা। প্রায় ৪০০০ বছর আগে থেকেই চীনে মাথাব্যথার ওষুধ হিসেবে এটার ব্যবহার ছিল। এরপর সময়ের ব্যবধানে জাপান, কোরিয়াসহ পশ্চিমা দেশগুলোতেও এর ব্যাপক প্রচলন শুরু হয়। গবেষকরা গ্রিন টি’র মধ্যে খুঁজে পেয়েছেন অনেক রোগের ওষুধ। ১৯৯৪ সালে Journal of the National Cancer Institute থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সবুজ চা পানে ৬০ ভাগ ক্যান্সার (ইসোফেজিয়াল) দূর করা সম্ভব হয়েছে চীনাদের ক্ষেত্রে।

শরীরচর্চার অসাধারণ প্রভাব



আমার স্বাস্থ্য ডেস্ক
সাধারণত শরীরচর্চা বা ব্যায়াম করা হয় দেহকে সুগঠিত করার জন্য বা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগগুলোকে প্রতিহত করা বা নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু কখনও কি বুদ্ধিবৃত্তিক
বা মানসিক উন্নতির জন্য ব্যায়াম করার কথা ভেবে দেখেছেন? হার্ভার্ড মেডিকেল স্কুলের সাইক্রিয়াটিস্ট জন রেটির ভাষায়, ‘মনকে উত্ফুল্ল রাখা, স্মৃতিশক্তি ও
আত্মস্থ করার শক্তি আরও বৃদ্ধি
করতে মস্তিষ্ককে সাহায্য করার জন্য ব্যায়ামই সবচেয়ে ভালো কর্মপন্থা
হতে পারে।’

কিডনির পাথর প্রতিরোধে করণীয়



ডা. মুহাম্মদ হোসেন
কিডনিতে পাথর তৈরি হওয়ার কারণগুলো জটিল, মাল্টিফ্যাকটোরিয়াল এবং এখনও বেশ স্পষ্ট নয়। ইউনারি স্টোনের উপাদান হচ্ছে কৃস্টালয়েড ও অরগানিক ম্যাট্রিক্স। মূলত ইউরিন সুপার সেজুরেটেট হলে পাথর তৈরি প্রক্রিয়া শুরু হতে পারে। এই সুপার সেজুরেসন নির্ভর করে ইউরিনের চঐ, আয়নিক স্ট্রেন্থ এবং সলুউটের ঘনত্বের ওপর। ইউরিনে কিছু স্টোন ইনহিবিটর থাকে যাদের উপস্থিতির হেরফেরের কারণে পাথর হতে পারে। সাধারণত কিডনি বা মূত্রতন্ত্রের পাথর